National

মহারাষ্ট্র ছুঁল ৫১ হাজার, দেশে মৃত ১৩৭

৫১ হাজারে পৌঁছে গেল মহারাষ্ট্রে মৃত্যু। দেশে মৃত্যু হল ১৩৭ জনের। এদিকে গত দিনের তুলনায় দেশে একদিনে সংক্রমণ এদিন কিছুটা কমেছে।

নয়াদিল্লি : নতুন বছরের শুরু থেকে প্রধানত ২০ হাজারের নিচেই রয়েছে দেশে দৈনিক সংক্রমণ। এরমধ্যেই নামা ওঠা চলছে। এমনকি ১০ হাজারি ঘরেও এরমধ্যে পৌঁছেছিল সংক্রমণ। তবে সেই ঘর ধরে রাখতে পারেনি তা।

বেশ কিছুদিন ধরেই মূলত ১৫ হাজারের নিচেই ঘুরপাক খাচ্ছে সংক্রমণ। কিন্তু আগের দিন সেই ধারাবাহিকতা ধাক্কা খায়। সংক্রমিত হন ১৮ হাজার ৮৫৫ জন। এদিন তা ফের অনেকটা নিচে নেমেছে।

এদিন দেশে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৮৩ জন। দেশে ৭ লক্ষ ৫৬ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে নমুনা পরীক্ষা।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৭ লক্ষ ৩৩ হাজার ১৩১ জনে দাঁড়িয়েছে। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

ফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ৮২৪ জনে। একদিনে কমেছে ১ হাজার ৮৬২ জন। করোনা অ্যাকটিভ রোগীর হার কমে দাঁড়িয়েছে ১.৫৮ শতাংশে।

নতুন বছরে ২০০-র ঘরেই ছিল দেশে দৈনিক করোনায় মৃত্যু। এখন তা আরও কমেছে। দৈনিক করোনায় মৃতের সংখ্যা এখন ২০০-র নিচেই থাকছে। এদিন মৃত্যু হয়েছে ১৩৭ জনের।

এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ১৪৭ জন। ১.৪৪ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে। মহারাষ্ট্রে মোট মৃতের সংখ্যা এদিন ৫১ হাজার ছুঁয়েছে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে।

গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৬ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২২ জনের। পঞ্জাবে মৃত্যু হয়েছে ১১ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৭ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৮০৮ জন।

যার হাত ধরে দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লক্ষ ৯ হাজার ১৬০ জন। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৯৮ শতাংশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 6, 2026

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026