National

কৃষ্ণ প্রেমে বিভোর রাশিয়ান মহিলার চরম পদক্ষেপ

শ্রীকৃষ্ণের সঙ্গে একবার দেখা করার জন্য চরম পদক্ষেপ করলেন এক রাশিয়ান মহিলা। অন্তত তাঁর পরিচিতের বক্তব্য শুনে এমনই ধারণা পুলিশের।

মথুরা : ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে আত্মত্যাগ করেছেন অনেকে। ইতিহাস তার সাক্ষ্য বহন করছে। কৃষ্ণের বিরহে বিরহিণী রাধার যন্ত্রণার কাহিনি আপামর ভারতবাসীর জানা। তেমনই জানা মীরাবাঈয়ের কথা। তাঁর আত্মত্যাগের গাথা সকলের মুখে মুখে ফেরে।

এমন আরও অনেক জানা অজানা নামের পিছনে রয়েছে শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেমের যন্ত্রণা, তাঁর সাথে মিলিত না হওয়ার দুঃখ। মহাভারত ও ইতিহাসের কাহিনিকে পিছনে ফেলে এই ২১ শতকে দাঁড়িয়ে ঘটল এমনই এক ঘটনা, যা দেখে স্তম্ভিত গোটা বৃন্দাবন।

৪১ বছরের রাশিয়ার অধিবাসী তাতিয়ানা মেলভসকায়া বৃন্দাবনের এক অতিথিশালার ৬ তলা থেকে মরণ ঝাঁপ দেন। অত উপর থেকে পড়ায় তাঁর স্বাভাবিকভাবেই মৃত্যু হয়।

আপাতভাবে সাধারণ আত্মহননের ঘটনা মনে হলেও ওই আবাসনে থাকা মহিলার এক বন্ধুর বয়ানের প্রেক্ষিতে পুলিশের ধারণা তাতিয়ানা সম্ভবত ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার আশায়, তাঁর সাথে সাক্ষাৎ করার চিন্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

তাতিয়ানা বৃন্দাবনে ছিলেন গতবছর ফেব্রুয়ারি মাস থেকে। বৃন্দাবনের বৃন্দাবন ধাম অ্যাপার্টমেন্টে, যেটি রাশিয়ান হাউস নামে অধিক পরিচিত, সেই অতিথিশালায় থাকতে শুরু করেন তিনি।

তাতিয়ানা ট্যুরিস্ট ভিসায় থাকছিলেন। রাশিয়ার রোস্তভ শহরের বাসিন্দা তাতিয়ানা রাশিয়ান হাউসের ৬ তলার একটি ফ্ল্যাটে একাই থাকতেন । তাতিয়ানার পরিচিত রাশিয়ান হাউসের আরও এক বাসিন্দা পুলিশকে জানিয়েছেন, তাতিয়ানা প্রায়ই শ্রীকৃষ্ণের কথা বলতেন। তিনি জানিয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে চান।

সেই কথা থেকেই পুলিশ অনুমান করছে ওই মহিলা ভগবানের সাক্ষাৎ পাওয়ার আশায় ৬ তলা থেকে ঝাঁপ দেন। পুলিশ যদিও এই ঘটনার তদন্ত শুরু করেছে। এর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ভগবান শ্রীকৃষ্ণের টানে নিজের দেশ এমনকি পরিবার ছেড়ে বহু বিদেশি এদেশে এসেছেন। পাকাপাকি ভাবে থেকেও গেছেন অনেকে। তবে কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে তাঁর সাথে সাক্ষাৎ করার আশায় এভাবে প্রাণ বিসর্জন দেওয়ার ঘটনা বিরল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026