National

দেশে ১ লক্ষ ৫৩ হাজার পার করল করোনায় মৃত্যু

দেশে এবার ১ লক্ষ ৫৩ হাজারও পার করে গেল করোনায় মৃত্যু। এদিকে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর একটা নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে।

নয়াদিল্লি : নতুন বছরের শুরু থেকে প্রধানত ২০ হাজারের নিচেই রয়েছে দেশে দৈনিক সংক্রমণ। এরমধ্যেই নামা ওঠা চলছে। এমনকি ১০ হাজারি ঘরেও এরমধ্যে পৌঁছেছে সংক্রমণ। তবে সেই ঘর ধরে রাখতে পারেনি তা।

মূলত ২০ হাজারের নিচেই ঘুরছে সংক্রমণ। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৫৪৫ জন। দেশে ৮ লক্ষ ২৪২টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে কিছুটা বেশি নমুনা পরীক্ষা হয়েছে।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে এদিন ১ কোটি ৬ লক্ষ ২৫ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।‌

এদিন দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৮ হাজার ৬৮৮ জনে। একদিনে কমেছে ৩ হাজার ৬২০ জন। যার হাত ধরে দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর হার ১.৭৮ শতাংশ।

নতুন বছরে ২০০-র ঘরেই ছিল দেশে দৈনিক করোনায় মৃত্যু। এখন তা আরও নেমেছে। দৈনিক করোনায় মৃতের সংখ্যা এখন ২০০-র নিচেই থাকছে।

গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৬৩ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৩২ জন। ১.৪৪ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ দেশে এখন অন্য কয়েকটি রাজ্যের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫২ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২১ জনের। পঞ্জাবে ১৫ জনের এবং পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৯ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে তাল মিলিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ২ জন।

দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২ লক্ষ ৮৩ হাজার ৭০৮ জন। দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৬.৭৮ শতাংশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026