National

ভারতে গত একদিনে বাড়ল নমুনা পরীক্ষা, কমল সংক্রমণ

নতুন বছরে করোনা সংক্রমণ ও মৃত্যুতে নিম্নমুখী ধারা বজায় রয়েছে। এক দীর্ঘ সময় পর এদিন ভারতের একদিনে সংক্রমণ ১২ হাজারের ঘরে নেমেছে।

নয়াদিল্লি : ডিসেম্বরের শুরুতে টানা ৩০ হাজারি ঘর এবং পরে ২০ হাজারি ঘরে নেমে আসে দৈনিক সংক্রমণ। নতুন বছরে প্রধানত ২০ হাজারের নিচেই রয়েছে দৈনিক সংক্রমণ।

গত একদিনে দেশে দীর্ঘদিন পর ১২ হাজারি ঘরে নেমেছে সংক্রমণ। সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৫৮৪ জন। দেশে ৮ লক্ষ ৯৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে ২ লক্ষের ওপর বেড়েছে নমুনা পরীক্ষা।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ১ কোটি ৪ লক্ষ ৭৯ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কমেছে। দাঁড়িয়েছে ২ লক্ষ ১৬ হাজার ৫৫৮ জনে। একদিনে কমেছে ৫ হাজার ৯৬৮ জন। দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর হার ২.০৭ শতাংশ।

ডিসেম্বরের শুরুর দিকে দৈনিক ৪০০-র ঘরে, তারপর ৩০০-র ঘরে এবং পরে নেমে ২০০-র ঘরে চলে আসে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। নতুন বছরে ২০০-র ঘরেই রয়েছে মৃত্যু।

দীর্ঘদিন পর অবশ্য গত ২ দিনে দেশে করোনায় মৃত্যু ২০০-র নিচে নেমেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৩২৭ জন। ১.৪৪ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ দেশে তৃতীয় স্থানে রয়েছে।

গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪০ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২০ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১৬ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৮ হাজার ৩৮৫ জন।

দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা আগেই ১ কোটি পার করেছে। এদিন তা পার করল ১ কোটি ১ লক্ষের গণ্ডি। এখন দেশে করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১ লক্ষ ১১ হাজার ২৯৪ জন। দেশে সুস্থতার হার ৯৬.৪৯ শতাংশে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026