কোভিড-১৯, প্রতীকী ছবি
নয়াদিল্লি : ডিসেম্বরে শুরুতে টানা ৩০ হাজারি ঘর এবং পরে ২০ হাজারি ঘরে নেমে আসে দৈনিক সংক্রমণ। নতুন বছরে প্রধানত ২০ হাজারের নিচেই রয়েছে দৈনিক সংক্রমণ। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছে ১৮ হাজার ৬৪৫ জন। দেশে ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে কমেছে নমুনা পরীক্ষা।
রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ১ কোটি সাড়ে ৪ লক্ষ পার করেছে সংক্রমিতের সংখ্যা। ১ কোটি ৪ লক্ষ ৫০ হাজার ২৮৪ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা।
এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কমেছে। দাঁড়িয়েছে ২ লক্ষ ২৩ হাজার ৩৩৫ জনে। একদিনে কমেছে ৮৫৫ জন। দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর হার ২.১৪ শতাংশ।
ডিসেম্বরের শুরুর দিকে দৈনিক ৪০০-র ঘরে, তারপর ৩০০-র ঘরে এবং পরে নেমে ২০০-র ঘরে চলে আসে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। নতুন বছরে ২০০-র ঘরেই রয়েছে মৃত্যু।
গত একদিনে মৃত্যু হয়েছে ২০১ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯৯৯ জন। ১.৪৪ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।
এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ দেশে তৃতীয় স্থানে রয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৭ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২২ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২০ জনের।
করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২৯৯ জন।
দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা আগেই ১ কোটি পার করেছে। এদিন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৫ হাজার ৯৫০ জনে। দেশে সুস্থতার হার ৯৬.৪২ শতাংশে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…