National

আশা জাগিয়ে দেশে ক্রমশ নিচে নামছে সংক্রমণ

নতুন বছরের শুরুতে করোনা সংক্রমণ ও মৃত্যুতে নিম্নমুখী ধারা বজায় রইল। অন্যদিকে করোনায় মৃতের সংখ্যা দেড় লক্ষের দরজায় পৌঁছে গেছে। গত একদিনে মৃত ২১৪ জন।

নয়াদিল্লি : ডিসেম্বরের শুরুতে টানা ৩০ হাজারি ঘর এবং পরে ২০ হাজারি ঘরে নেমে আসে দৈনিক সংক্রমণ। নতুন বছরের প্রথম দিনে ২০ হাজার ৩৫ জন নতুন সংক্রমিতের খোঁজ মিলেছিল। তারপর থেকে তা ধাপে ধাপে নামছে।

মাসের প্রথম ৪ দিনই ক্রমশ নিচে নেমেছে সংক্রমণ। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৫০৪ জন। দেশে ৭ লক্ষ ৩৫ হাজার ৯৭৮টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে ২ লক্ষের ওপর কমেছে নমুনা পরীক্ষা।

রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে এখন ১ কোটি ৩ লক্ষ ৪০ হাজার ৪৬৯ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি হয়েছে।

যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৩ হাজার ৯৫৩ জনে। একদিনে কমেছে ৩ হাজার ২৬৭ জন। দেশে এখন করোনা অ্যাকটিভ রোগীর হার দাঁড়িয়েছে ২.৩৬ শতাংশ।

ডিসেম্বরের শুরুর দিকে দৈনিক ৪০০-র ঘরে, তারপর ৩০০-র ঘরে এবং পরে নেমে ২০০-র ঘরে চলে আসে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। নতুন বছরে ২০০-র ঘরেই রয়েছে মৃত্যু।

গত একদিনে মৃত্যু হয়েছে ২১৪ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষের দরজায় পৌঁছে গেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৬৪৯ জন। ১.৪৫ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয় স্থানে রয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৫ জনের। কেরালায় মৃত্যু হয়েছে ২৫ জনের। পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ২৬ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৫৫৭ জন।

যার হাত ধরে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটির দরজায় পৌঁছে গেছে। এদিন দাঁড়িয়েছে ৯৯ লক্ষ ৪৬ হাজার ৮৬৭ জনে। দেশে সুস্থতার হার বেড়ে ৯৬.১৯ শতাংশে দাঁড়িয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026