National

এক ছোবলে ছবি তোলার নেশা শেষ, ১ ঘণ্টার মধ্যে মৃত্যু

রাজস্থানের যোধপুর জেলার লোহাওয়াত এলাকা। এখানে এক সাপুড়ে কেউটে নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন। সেই ছবি অনেকে ক্যামেরাবন্দিও করছিলেন। সেই সময় স্থানীয় এক বাসিন্দা বাবুলাল জাখরের গলায় সেই কেউটে জড়িয়ে খেলা দেখানো শুরু করে সাপুড়ে। সাপুড়ের প্রতি বিশ্বাস থেকেই হয়তো আপত্তি করেননি বছর ৩৫-এর বাবুলাল। বরং কেউটের সঙ্গে তাঁর ছবি তোলার ব্যস্ততা উপভোগই করছিলেন তিনি। ভয়ংকর বিষধর কেউটেকে নানাভাবে বাবুলালের দেহের সংস্পর্শে এনে খেলা চলতে থাকে। উঠতে থাকে ভিডিও, স্টিল ছবি। এমন সময়ে আচমকাই বাবুলালের কপালে রগের কাছে ঝুলন্ত অবস্থাতেই কামড় বসায় কেউটে। বাবুলাল যন্ত্রণায় কাতর হয়ে না পড়লেও বিষয়টি পাশে দাঁড়ানো সাপুড়েকে জানান। প্রথমে পাত্তা না দিলেও পরে বিষ ঝাড়ার চেষ্টা করে সে। কিন্তু অবস্থা ক্রমশ খারাপ হতে থাকায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবুলালকে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাপের দংশনের এক ঘণ্টার মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন বছর ৩৫-এর শক্তসমর্থ বাবুলাল। সাপুড়ে ফেরার। তাকে খুঁজছে পুলিশ।

 

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026