National

বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগেই গ্রেফতার বর

বিয়ের পিঁড়িতে বসাটা ছিল সময়ের অপেক্ষা। কিন্তু তার আগেই অনেকটা সিনেমা বা টিভি সিরিয়ালের মতই গ্রেফতার হল বর। আপাতত গারদের পিছনে জায়গা হয়েছে তার।

রাহুল নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল তরুণীর। তারপর ক্রমশ প্রেম গভীর হয়। সম্পর্ক প্রগাঢ় হয়। তৈরি হয় শারীরিক সম্পর্ক। অবশ্য শারীরিক সম্পর্কে যাওয়ার আগে তরুণী রাহুলের কাছে জানতে চেয়েছিল সে ঠিক তাকে বিয়ে করবে তো?

রাহুল প্রতিশ্রুতি দিয়েছিল তাকেই সে বিয়ে করবে। বিয়ের প্রতিশ্রুতি পাওয়ার পর একাধিকবার রাহুলের সঙ্গে মিলন হয় তরুণীর। আর তারফলে একসময় তাঁর গর্ভে আসে সন্তান।

সন্তান এসেছে জানার পর সেই সন্তানকে জঠরেই শেষ করে দিতে চায় রাহুল। চাপ দিতে থাকে ওই তরুণীকে। তারপর তরুণীকে কার্যত বাধ্য করেই সে গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়াতে শুরু করে।

সন্তানসম্ভবা অবস্থাতেই ওই তরুণী তাঁর প্রেমিকের চাপে গর্ভনিরোধক ট্যাবলেট খেতেও থাকেন। ক্রমশ তাতে তাঁর শারীরিক অবস্থার অবনতিও হতে থাকে।

এরমধ্যেই রাহুলের অন্যত্র বিয়ের ঠিক হয়। রাহুলও তার প্রেমের কথা বেমালুম চেপে গিয়ে বাড়ির স্থির করা মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়ে যায়। যে খবর আবার তরুণীর জানা ছিলনা।

উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা ওই তরুণী যখন ৫ মাসের সন্তানসম্ভবা তখন তাঁর শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে তাঁকে মেরঠের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার দ্রুত অবনতি হতে তাকে।

ওই অবস্থায় তিনি পুলিশকে সব কথা খুলে বলেন। চিকিৎসকেরা কিন্তু তাঁকে বাঁচানোর সবরকম চেষ্টা চালালেও ব্যর্থ হন। মৃত্যু হয় ওই তরুণীর। সন্তানসম্ভবা অবস্থায় দিনের পর দিন গর্ভনিরোধক ট্যাবলেট খাওয়ার ফলেই তাঁর এই পরিণতি বলে জানান চিকিৎসকেরা।

পুলিশ ওই তরুণীর সঙ্গে কথা বলার পর রাহুলের খোঁজে তার বাড়ি পৌঁছয়। সেখানে তখন বিয়ে করতে রওনা দিতে রাহুল চড়ে বসেছে ঘোড়ার পিঠে। গোটা পরিবার আনন্দে আত্মহারা। তারমধ্যেই পুলিশ বরের পোশাকে থাকা রাহুলকে গ্রেফতার করে।

সব আনন্দ মুহুর্তে মুছে যায়। পুলিশ পুরো ঘটনাও তার পরিবারকে জানিয়েছে। আপাতত রাহুল নামে ওই যুবকের গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026