National

দেশে ৫ মাসে সবচেয়ে নিচে নামল দৈনিক সংক্রমণ

দেশে সংক্রমণের একটা নিম্নমুখী ধারা রয়েছে। এদিন তা গত ৫ মাসের মধ্যে সবচেয়ে নিচে নামল। মৃত্যুও রয়ে গল ৩০০-র ঘরেই।

নয়াদিল্লি : নভেম্বর জুড়ে সংক্রমণের ওঠানামা দেখেছেন দেশবাসী। ৪০ হাজার বা ৩০ হাজারি ঘরেই ওঠানামা চলেছে। ডিসেম্বরে পড়ে টানা ৩০ হাজারি ঘর ধরে রেখেছে সংক্রমণ। তবে গত একদিনে তা চমকে দেওয়ার মত কমেছে। গত ৫ মাসে এত নিচে দৈনিক সংক্রমণ দেখেনি ভারত।

গত একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৫৬৭ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ২৬ হাজার ৩৯৯টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে প্রায় ২ লক্ষ বেশি নমুনা পরীক্ষা হয়েছে দেশে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯৭ লক্ষ ৩ হাজার ৭৭০ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে অনেক বেশি হয়েছে।

সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের থেকে বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে ৩ লক্ষের ঘরে প্রবেশ করেছে। দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৩ হাজার ৮৬৬ জনে। একদিনে কমেছে ১২ হাজার ৮৬৩ জন।

নভেম্বরে দেশে দৈনিক মৃত্যু কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে। ডিসেম্বর পড়েও সেই একই অবস্থায় রয়ে গেছে দেশের দৈনিক মৃত্যু।

গত ২ দিনে অবশ্য উল্লেখযোগ্যভাবে কমেছে মৃত্যু। গত একদিনে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ৯৫৮ জন। ১.৪৫ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪০ জনের। সেখানে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৪৮ জনের। প্রথম স্থানে রয়েছে দিল্লি।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৪৫ জন। যার হাত ধরে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯১ লক্ষ ৭৮ হাজার ৯৪৬ জনে। দেশে সুস্থতার হার ৯৪ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026