ফাইল : দিল্লিতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : নভেম্বর জুড়ে সংক্রমণের ওঠানামা দেখেছেন দেশবাসী। ৪০ হাজার বা ৩০ হাজারি ঘরেই ওঠানামা চলেছে। ডিসেম্বরে পড়ে টানা ৩০ হাজারি ঘর ধরে রেখেছে সংক্রমণ। তার মধ্যেই ওঠানামা করছে সংখ্যা।
গত একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ১১ জন। গত একদিনে দেশে ১১ লক্ষ ১ হাজার ৬৩টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা কমেছে।
গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯৬ লক্ষ ৪৪ হাজার ২২২ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে অনেক বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কিছুটা কমেছে। দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩ হাজার ২৪৮ জনে। একদিনে কমেছে ৬ হাজার ৪৪১ জন।
নভেম্বরে দেশে দৈনিক মৃত্যু কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে। ডিসেম্বর পড়েও সেই একই অবস্থায় রয়ে গেছে দেশের দৈনিক মৃত্যু।
গত একদিনে মৃত্যু হয়েছে ৪৮২ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪০ হাজার ১৮২ জন। ১.৪৫ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।
এদিকে গত একদিনে দেশে রাজ্য ভিত্তিক যে মৃতের সংখ্যার খতিয়ান সামনে এসেছে তাতে করোনায় মৃত্যুর নিরিখে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে রয়েছে। প্রথমে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় স্থানে দিল্লি এবং তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ।
করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৯৭০ জন। যার হাত ধরে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯১ লক্ষ ৭৯২ জনে। দেশে সুস্থতার হার ৯৪ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…