National

প্রেশারকুকারের সাহায্যে করোনাজয়ীদের সমস্যা মেটাচ্ছেন প্রাক্তন ব্যাঙ্ককর্মী

লাগছে একটা প্রেশারকুকার। একটা নল। আর কিছু প্রয়োজনীয় মশলাপাতি। ব্যস, এতেই করোনাজয়ীদের সমস্যা মেটাচ্ছেন এক প্রাক্তন ব্যাঙ্ককর্মী।

জয়পুর : পেশায় ছিলেন ব্যাঙ্ককর্মী। এখন অবসর জীবন। কিন্তু অবসর জীবনটা তাঁর কর্মজীবনের চেয়েও অনেক বেশি কর্মময় হয়ে উঠেছে। খুলেছেন এক নেচারোপ্যাথি ক্লিনিক। আর সেই ক্লিনিকে এখন নিত্যদিন মানুষের ভিড় লেগে থাকে।

অধিকাংশই আসছেন করোনা সেরে যাওয়ার পর। যাতে দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। ৬৫ বছরের পোখরাজ ভোরা তাঁদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছেন। তারপর শুরু করছেন তাঁর মত করে চিকিৎসা।

লাগার মধ্যে লাগছে একটা প্রেশারকুকার। সেই প্রেশারকুকার থেকে একটা নল বেরিয়ে এসেছে। সেই নল পৌঁছে গাছে লাগোয়া বাথরুমে। সেখানেই হচ্ছে চিকিৎসা।

প্রেশারকুকারে থাকছে আদা, চিরতা, কুটকি, জোয়ান, পাতিলেবুর রস আর নিম পাতা। এগুলি একটি পরিমাণমত আঁচে ফুটছে। আর তা থেকে যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে তা নল বেয়ে পৌঁছে যাচ্ছে করোনা থেকে সেরে ওঠা ওই মানুষের কাছে, যিনি তখন বাথরুমে বসে আছেন।

সেখানেই তাঁকে ওই ধোঁয়া নিঃশ্বাসের সঙ্গে নিতে হচ্ছে। বেশিক্ষণ নয়। আধঘণ্টা নিতে হচ্ছে ওই ধোঁয়া। তাতেই নাকি তাঁদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। যা তাঁদের দ্রুত সুস্থ করে তুলছে। করোনা পরবর্তী সমস্যা থেকে মুক্তি দিচ্ছে।

এখানে কেউ সুস্থতার জন্য এলেই তাঁকে প্রথমে দেওয়া হয় আমলকির রস ও বিভিন্ন পাতা দিয়ে তৈরি একটি একটি সরবত। যা তাঁদের শরীরের জন্য উপকারি।

পোখরাজ ভোরার দাবি, করোনার সময় যে চিকিৎসা দেওয়া হচ্ছে তাতে শরীরের অনেক প্রয়োজনীয় অঙ্গ দুর্বল হচ্ছে। সেগুলিকে চাঙ্গা করে তোলার চেষ্টা হয় এই নেচারোপ্যাথি সেন্টারে। এমনকি করোনার জন্য কেউ যদি মানসিক অবসাদের কবলে পড়েন তাঁদেরও রেমেডি দিচ্ছেন ভোরা।

পোখরাজ ভোরা তাঁর কাছে আসা রোগীদের দ্রুত সুস্থ করতে প্রেশারকুকারে তৈরি বিশেষ ধোঁয়া ছাড়াও কালো মাটি ও পাতিলেবুর রসের মিশ্রণ সারা গায়ে মাখার পরামর্শ দেন।

এটা মেখে কিছুক্ষণ রেখে স্নান করে নেওয়া। তাতে শরীরের রক্ত সঞ্চালন ঠিকঠাক হয়ে শরীর আরও দ্রুত সুস্থ হয় বলে জানিয়েছেন তিনি।

রাজস্থান ও মধ্যপ্রদেশের সীমান্তে রতলাম জেলার রয়েছে পোখরাজ ভোরার এই নেচারোপ্যাথি সেন্টার। সেখানে দূরদূরান্ত থেকে মানুষ এখন প্রতিদিন ছুটে আসছেন সুস্থ হতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026