ঘূর্ণিঝড় নিভার-এর তাণ্ডবে তছনছ চেন্নাই, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : গত সপ্তাহেই তামিলনাড়ু ও পুদুচেরির ওপর আছড়ে পড়েছিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার। নিভার ৩ জনের প্রাণই শুধু কেড়ে নেয়নি, সেইসঙ্গে বিস্তীর্ণ এলাকা তছনছ করে দিয়েছে। বহু এলাকায় গাছ, ইলেকট্রিক পোল ভেঙে পড়ে। ওই ঘূর্ণিঝড়ের জেরে যে প্রবল বৃষ্টি হয় তাতে বিস্তীর্ণ এলাকা বানভাসি হয়।
খোদ চেন্নাই শহর পর্যন্ত জলের তলায় চলে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে ক্রমে বেরিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন মানুষ থেকে প্রশাসন। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এখনও বহু জায়গা বানভাসি। এরমধ্যেই ফের তামিলনাড়ু ও কেরালার জন্য চিন্তার খবর শোনাল আবহাওয়া দফতর।
বঙ্গোপসাগরে যেমনভাবে নিভার তৈরি হয়েছিল, ঠিক তেমনভাবেই আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা ক্রমে ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে। বাড়াচ্ছে শক্তি। পুরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়টি ক্রমে স্থলভাগের দিকে আগুয়ান হবে।
আগামী ২ ডিসেম্বর ঝড়টির শ্রীলঙ্কা উপকূলে আছড়ে পড়ার কথা। সেই ঝড়ের অংশ ধাক্কা দেবে তামিলনাড়ু ও কেরালাতেও। এখনেও ঝড়টির দাপট পুরোমাত্রায় অনুভূত হতে চলেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে ওই ঝড়ের সঙ্গে আসতে চলেছে বৃষ্টি। প্রবল বৃষ্টি শুরু হবে এই ঝড়ের হাত ধরে। নিভার-এর জন্য যে তামিলনাড়ুর অনেক জায়গাই এখন বানভাসি, সেই তামিলনাড়ু ফের একটা প্রবল বৃষ্টির সম্মুখীন হতে চলেছে।
সেইসঙ্গে কেরালার ওপরও এই ঝড়ের ঝাপটা পড়বে। ফলে সেখানেও প্রবল বৃষ্টি হবে। এক সপ্তাহের মধ্যে পরপর ২টি ঘূর্ণিঝড় ও তার জেরে প্রবল বৃষ্টির ঝাপটা সামলানো কিন্তু তামিলনাড়ুর জন্য কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
বারেভি-র দাপটে দক্ষিণ তামিলনাড়ু ও কেরালায় প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ২ ও ৩ ডিসেম্বর ২ দিনই প্রবল বৃষ্টি হবে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এমনকি আরবসাগরেও মৎস্যজীবীদের যেতে মানা করা হয়েছে। বারেভি-র গতিবিধির ওপর কড়া নজর রাখছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
অক্ষয়তৃতীয়া অবশ্যই এক পুণ্য তিথি। একটি রাজ্যে আবার এদিন গণবিবাহের চল রয়েছে। আর সেখানেই চিন্তার…
মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…
সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…
রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…
রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…
এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…