National

দেশে সংক্রমণ ৪০ হাজারের ওপরই রয়ে গেল

সংক্রমণের একটা নিম্নমুখী ধারা বজায় ছিল নভেম্বরে। তবে মাসের শেষের দিকে এসে দৈনিক সংক্রমণ কমা বাড়া চালিয়ে যাচ্ছে। ৪০ হাজারের ওপরই রয়েছে সংক্রমণ।

নয়াদিল্লি : অক্টোবরের পর নভেম্বরেও দেশে সংক্রমণ কমার একটা প্রবণতা দেখা যাচ্ছিল। কম বেশি হতে থাকলেও তা নিচের দিকে নামছিল। কিছুটা ওঠা নামা করছিল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। অক্টোবরে দেশে সংক্রমণ ছিল নিম্নমুখী। যা অবশ্যই আশার আলো দেখিয়েছে। নভেম্বরেও সেই ধারা বজায় ছিল মাঝামাঝি পর্যন্ত। কিন্তু গত কয়েকদিনে সংক্রমণের ওঠানামা বেড়েছে।

গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা হয়েছে ৪১ হাজার ৮১০ জন। গত একদিনে দেশে ১২ লক্ষ ৮৩ হাজার ৪৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। আগের দিনের চেয়ে নমুনা পরীক্ষা অনেকটা বেড়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯৩ লক্ষ ৯২ হাজার ৯১৯ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে সামান্য বেশি হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা একটু কমেছে। দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৩ হাজার ৯৫৬ জনে। একদিনে কমেছে ৯৮৪ জন।

অক্টোবরে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৩ অঙ্কের ঘরেই অধিকাংশ সময় থেকেছে। অক্টোবরের শেষে ৫০০-র ঘরেই ছিল দৈনিক মৃত্যু। নভেম্বরে এই সংখ্যাটা কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৬৯৬ জন। ১.৪৬ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যদিও মাঝেমাঝেই সংক্রমিতের সংখ্যা সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাকে ছাপিয়ে যাওয়ায় সুস্থতার হার বৃদ্ধি ধাক্কাও খাচ্ছে।

গত একদিনেও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২৯৮ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৮৮ লক্ষ ২ হাজার ২৬৭ জনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026