National

ফিরল পুরনো ছবি, দেশে ফের সুস্থতার চেয়ে বেশি সংক্রমণ

গত ২ মাসে দৈনিক সংক্রমণের একটা নিম্নমুখী ধারা বজায় ছিল। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশি থাকছিল। এদিন ফের সেই পুরনো ছবি ফিরল।

নয়াদিল্লি : অক্টোবরের পর নভেম্বরেও দেশে সংক্রমণ কমার একটা প্রবণতা দেখা যাচ্ছিল। কম বেশি হতে থাকলেও তা নিচের দিকে নামছিল। কিছুটা ওঠানামা করছিল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। অক্টোবরে দেশে সংক্রমণ ছিল নিম্নমুখী। যা অবশ্যই আশার আলো দেখিয়েছে। নভেম্বরেও সেই ধারা বজায় ছিল মাঝামাঝি পর্যন্ত।

কিন্তু গত ৫ দিনে সংক্রমণ ফের একটা উর্ধ্বমুখী প্রবণতা পেয়েছে। গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৫ হাজার ২০৯ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ৭৫ হাজার ৩২৬টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯০ লক্ষ ৯৫ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। এদিন ফের সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে কম হয়েছে। যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা একটু বেড়েছে। দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ৯৬২ জনে। একদিনে বেড়েছে ১ হাজার ২১৫ জন।

অক্টোবরে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৩ অঙ্কের ঘরেই অধিকাংশ সময় থেকেছে। অক্টোবরের শেষে ৫০০-র ঘরেই ছিল দৈনিক মৃত্যু। নভেম্বরে এই সংখ্যাটা কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে। গত একদিনে মৃত্যু হয়েছে ৫০১ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ২২৭ জন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যদিও গত একদিনেও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা অবশ্য সংক্রমিতের সংখ্যার চেয়ে কম হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজার ৪৯৩ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৮৫ লক্ষ ২১ হাজার ৬১৭ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026