National

দেশে ফের একটু একটু করে বাড়ছে সংক্রমণ

অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশে দৈনিক সংক্রমণের একটা নিম্নমুখী ধারা বজায় ছিল। কিন্তু গত কয়েক দিনে ফের তা একটু একটু করে বাড়তে শুরু করেছে।

নয়াদিল্লি : অক্টোবরের পর নভেম্বরে পড়েও দেশে সংক্রমণ কমার একটা প্রবণতা দেখা যাচ্ছিল। কমবেশি হতে থাকলেও তা নিচের দিকে নামছিল। কিছুটা ওঠানামা করছিল সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

অক্টোবরে দেশে সংক্রমণ ছিল নিম্নমুখী। যা অবশ্যই আশার আলো দেখিয়েছে। নভেম্বরেও সেই ধারা বজায় ছিল মাঝামাঝি পর্যন্ত। কিন্তু গত ৪ দিনে ফের তা একটু একটু করে বেড়েই চলেছে। একটা উর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৬ হাজার ২৩২ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ৬৬ হাজার ২২টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৯০ লক্ষ ৫০ হাজার ৫৯৭ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। গত শুক্রবারের ছন্দপতনের পর এদিন অবশ্য সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের চেয়ে বেশিই হয়েছে।

যারফলে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা একটু কমেছে। দাঁড়িয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৭৪৭ জন। একদিনে কমেছে ৪ হাজার ৪৭ জন।

অক্টোবরে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৩ অঙ্কের ঘরেই অধিকাংশ সময় থেকেছে। অক্টোবরের শেষে ৫০০-র ঘরেই ছিল দৈনিক মৃত্যু। নভেম্বরের এই সংখ্যাটা কখনও ৪০০ তো কখনও ৫০০-র ঘরেই অধিকাংশ সময় ঘোরাফেরা করেছে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৫৬৪ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৭২৬ জন। ১.৪৭ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যদিও গত একদিনেও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৯ হাজার ৭১৫ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৮৪ লক্ষ ৭৮ হাজার ১২৪ জনে। দেশে সুস্থতার হার ৯৩ শতাংশের ঘরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026