National

স্বামীকে দাঁড় করিয়ে এক চালুনিতেই করবা চৌথ সারলেন ৩ স্ত্রী

স্বামী দাঁড়িয়ে আছেন সামনে। আর একটি চালুনিতেই চোখ রেখে প্রথা মেনে করবা চৌথ ব্রত সম্পূর্ণ করছেন ৩ স্ত্রী। এই ছবি এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

চিত্রকূট (উত্তরপ্রদেশ) : করবা চৌথ ব্রত পালনের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। স্বনামধন্য পরিবারের করবা চৌথের ছবি সামনে এসেছে। কিন্তু এক সাধারণ পরিবারের করবা চৌথ ব্রত পালনের ছবি ছাপিয়ে গেল সেলেব্রিটিদের করবা চৌথের ছবিকেও। যেখানে দেখা যাচ্ছে একটিই চালুনি দিয়ে স্বামীর মুখ দেখছেন ৩ জন স্ত্রী।

৩ সতীনের পাশাপাশি দাঁড়িয়ে স্বামীকে সামনে রেখে এই করবা চৌথের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। স্বামীকে করবা চৌথের দিন চালুনি দিয়ে এভাবে দেখার অধিকার তো একমাত্র তাঁর স্ত্রীর! তাহলে ৩ জন এলেন কোথা থেকে? অবাক হওয়ার কিছু নেই। কারণ এই ৩ মহিলাই তাঁর স্ত্রী। ৩ মহিলা সম্পর্কে বোনও। একদম যাকে বলে মায়ের পেটের বোন।

উত্তরপ্রদেশের চিত্রকূটের লোধাওয়াড়ার কাশীরাম কলোনির বাসিন্দা কৃষ্ণা বিয়ে করেন ১৩ বছর আগে। তবে একজন মহিলাকে নয়। এক পরিবারের ৩ বোনকে একসঙ্গে বিয়ে করেন তিনি। একই মণ্ডপে বসে ৩ বোনকে একসঙ্গে বিয়ে করেন কৃষ্ণা। শোভা, রীনা ও পিঙ্কিকে বিয়ে করে ঘরে আনেন। ৩ বোন এক স্বামীকে নিয়ে ঘর করতে থাকেন।

১৩ বছর পর এখন ৩ বোনেরই ২টি করে সন্তান। কী ভাবছেন ৩ বোন এখন ৩ সতীন, তাই তাঁদের মধ্যে বেজায় গণ্ডগোল? ৩ স্ত্রীকে এক বাড়িতে রেখে সামলে চলেন কীভাবে কৃষ্ণা? শুনলে অবাক হতে হয়, ৩ স্ত্রী হলেও শান্তির সংসার কৃষ্ণার। কারও সঙ্গে কারও ঝগড়া নেই।

করবা চৌথের দিন স্বামীর দীর্ঘায়ু কামনা করে ৩ বোনই উপবাস করেন। তারপর সন্ধে নামলে ৩ জনই চালুনিতে চাঁদ দেখে তারপর ওই একটি চালুনি দিয়েই স্বামী কৃষ্ণার মুখ দেখেন।

৩ বোনই স্নাতক। তাঁরা চান তাঁদের ৬ সন্তানও নিজেদের মধ্যে তাঁদের মত করেই শান্তি বজায় রেখে চলে। এখন প্রশ্ন হল ৩ বোনকেই কেন একসঙ্গে বিয়ে করতে হল কৃষ্ণা কে? এর উত্তর কিন্তু কেউ জানেন না। পরিবারের লোকজনের কাছেও কৃষ্ণা তা পরিস্কার করেননি কখনও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026