National

ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়ল

আগের দিন সংক্রমণ ৩০ হাজারি ঘরে নামলেও এদিন ফের তা পৌঁছে গেল ৪০ হাজারি ঘরে। মৃত্যুও ফের ফিরল ৫০০-র ঘরে।

নয়াদিল্লি : ভারত সংক্রমণের সর্বোচ্চ শিখর পার করে এসেছে। এমনই জানিয়েছে ‘ন্যাশনাল সুপারমডেল কমিটি ফর কোভিড-১৯’। সেপ্টেম্বরে যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেশ দেখেছে অক্টোবরে সেই দৈনিক বৃদ্ধি নজরে পড়েনি। বরং প্রথম দিকে ৭০ হাজারি ঘরে এবং পরে তা নেমে ৬০ হাজারি ঘরেই থাকছিল। মাঝে একদিন ৪০ হাজারি ঘরেও নামে সংখ্যাটা। তারপর টানা ৫০ বা ৪০ হাজারি ঘরে ঘুরেছে দৈনিক সংক্রমণ।

আগের দিন তা আরও নেমে ৩০ হাজারি ঘরে ঢুকে পড়ে। গত ৩ মাসে একদিনে এত কম সংক্রমণ দেশ দেখেনি। কিন্তু সেই ধারা ধরে রাখতে পারলনা সংক্রমণ। ফের এদিন তা পৌঁছে গেল ৪০ হাজারি ঘরে। তবে সব মিলিয়ে দেশে সংক্রমণ কিন্তু এখন নিম্নমুখী। যা অবশ্যই আশার আলো দেখাচ্ছে।

অন্যদিকে এদিনও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা নতুন সংক্রমিতের চেয়ে অনেক বেশি হয়েছে। গত একদিনে দেশে নতুন করে সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৯৩ জন। গত একদিনে দেশে ১০ লক্ষ ৬৬ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে। গত দিনের তুলনায় নমুনা পরীক্ষা বেড়েছে।

গত একদিনের রোগীর সংখ্যা বৃদ্ধির হাত ধরে ৭৯ লক্ষ ৯০ হাজার ৩২২ জনে দাঁড়িয়েছে দেশে মোট সংক্রমিতের সংখ্যা। গত একদিনে সংক্রমিতের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা আরও কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ১০ হাজার ৮০৩ জনে। একদিনে কমেছে ১৫ হাজার ৫৪ জন।

অক্টোবরে দেশে দৈনিক মৃতের সংখ্যা ৩ অঙ্কের ঘরেই অধিকাংশ সময় থেকেছে। আগের ২ দিনে দেশে মৃত্যু যেখানে নেমেছে সেখানে গত ৩ মাসে নামেনি দৈনিক মৃত্যু। কিন্তু গত একদিনে মৃত্যু আর ৫০০-র নিচে থাকলনা। ফিরল ৫০০-র ঘরে।

গত একদিনে মৃত্যু হয়েছে ৫০৮ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২০ হাজার ১০ জন। ১.৫০ শতাংশ মৃত্যুর হার রয়েছে দেশে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনেও সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার চেয়ে অনেক বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৮ হাজার ৪৩৯ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৭২ লক্ষ ৫৯ হাজার ৫০৯ জনে। দেশে সুস্থতার হার ৯০ শতাংশের ওপরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026