ফাইল : কানপুরের রাবণ মন্দিরে রাবণের মূর্তি, ছবি - আইএএনএস
কানপুর (উত্তরপ্রদেশ) : এ রাজ্যে বিজয়াদশমী মানেই দেশজুড়ে দশেরা। দশেরার দিন রামের তিরে রাবণ বধ হয়। রাবণ, কুম্ভকর্ণ ও ইন্দ্রজিতের অতিকায় পুতুল বানিয়ে তাতে করা হয় অগ্নিসংযোগ। দাউদাউ করে জ্বলে ওঠে রাবণের মূর্তি। অশুভের ওপর জয় হয় শুভ শক্তির।
রামলীলা অনেক জায়গায় দশেরার দিন প্রধান আকর্ষণ হয়। সেখানে রামের হাত থেকে ছোঁড়া হয় তির। যা প্রতীকী ভাবে গিয়ে আঘাত করে রাবণের মূর্তিতে। তারপর তা জ্বলে ওঠে।
সারা দেশজুড়েই অশুভকে পরাস্ত করে শুভ শক্তির জয়ের উদযাপন হয়। আর ঠিক ওই দিনেই কিনা রাবণের পুজো! অবাক করা হলেও এটাই সত্যি।
উত্তরপ্রদেশের কানপুরে রয়েছে দেশের একমাত্র রাবণের মন্দির। অবাক করার হলেও, ওই মন্দিরের দরজা বছরে মাত্র ১ দিনই খোলা হয় ভক্তদের জন্য। দশেরার দিন খোলা হয় রাবণ মন্দিরের দরজা।
আরও যেটা অবাক করার মত তা হল ওইদিন রাবণের পুজো দিতে বহু মানুষের ঢল নামে মন্দিরের সামনে। লম্বা লাইন পড়ে যায়। রাবণের পুজো দিতে দূরদূরান্ত থেকেও মানুষ হাজির হন মন্দিরে।
মন্দিরটি ১৫০ বছরের পুরনো। কানপুরের শিবালা এলাকায় মন্দিরটি অবস্থিত। দশেরার সন্ধেয় ভক্তরা মন্দির চত্বর প্রদীপের আলোয় ভরিয়ে দেন। রাবণের মূর্তির পুজো হয়। হয় আরতি।
রাবণ এই মন্দিরে শক্তি ও জ্ঞানের জন্য পূজিত হন। রাবণ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তাঁর শক্তি ও জ্ঞানের ভাণ্ডার ছিল অপার। রাবণের সেই ২ গুণই এখানে পূজিত হয়।
এই রাবণ মন্দির এখানে একটি শিব মন্দির চত্বরের মধ্যেই রয়েছে। যেখানে শিব মন্দিরের রক্ষী হিসাবেও তিনি পূজিত হন। অনেকের ধারণা রাবণের দশেরার দিন শুধু মৃত্যুই হয়নি, ওইদিনই রাবণের জন্মও হয়। দিনটি রাবণের জন্মদিনও।
কথিত আছে রাবণ যখন মৃত্যুর মুখে, তখন রাম তাঁর ভাই লক্ষ্মণকে রাবণের কাছে গিয়ে তাঁর আশির্বাদ নিতে বলেন। কারণ রাবণ ছিলেন অপার জ্ঞানের অধিকারী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…