National

চলন্ত বাসে হার্ট অ্যাটাকে নিয়ন্ত্রণ হারালেন চালক

ব্যস্ত শহরের রাস্তায় অনেক বাস চলাফেরা করে। তেমনই একটি বাসের চালক তখন বাস চালাচ্ছিলেন। আর তখনই তাঁর হার্ট অ্যাটাক হয়।

মুম্বই : শহর জুড়ে প্রবল ব্যস্ততার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। একটি বাস ডিপো থেকে বেরিয়ে পাড়ি দিয়েছিল গন্তব্যের দিকে। রাস্তায় তখন বাসটি একটি ট্রাফিক সিগনালের কাছাকাছি পৌঁছেছে। এমন সময় হঠাৎ স্টিয়ারিংয়ে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হন বাসের চালক। এরপর আর বাসের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। বাসটি নিয়ন্ত্রণহীন ভাবেই এগোতে থাকে।

বেশি দূর অবশ্য বাসটি যেতে পারেনি। বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু বাসটি তার আগেই গিয়ে ধাক্কা মারে বসন্ত পার্ক ট্রাফিক সিগনালে।

সিগনাল পোস্টটি বাসের ধাক্কায় হেলে যায়। আর বাসটি থেমে যায় সেখানেই। বাসের সামনের অংশের সামান্য ক্ষতি হয়। কিন্তু বাসে থাকা যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। ৯ জন যাত্রী ছিলেন ওই বাসে। তাঁদের কারও সামান্য আঘাতও লাগেনি।

ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা সওয়া ১১টা নাগাদ। ব্যস্ত মুম্বই শহরের ঘাটকোপার বাস ডিপো থেকে বেস্ট-এর ৩৮১ নম্বর বাসটি বেরিয়ে যাচ্ছিল চেম্বুরের দিকে। মাঝপথে ঘটে এই দুর্ঘটনা।

করোনার কারণে বাসে এখন বিধি মেনে নিয়ন্ত্রিত যাত্রী সংখ্যা থাকছে। তাই হয়তো বাসটিতে ৯ জন যাত্রী তখন ছিলেন। ঘটনার পর দ্রুত হরিদাস পাটিল নামে ওই বাস চালককে বাস থেকে নামিয়ে পুলিশের গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রাজাওয়াড়ি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে যখন নিয়ে যাওয়া হয় তখন তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। দ্রুত ব্যবস্থা নেন চিকিৎসকেরা। পরে চিকিৎসকেরা জানান হরিদাস পাটিলের অবস্থা স্থিতিশীল রয়েছে।

যদিও বড় ধরনের ঘটনা ঘটতেই পারত। এ যাত্রায় রক্ষা পেলেন ওই চালক সহ বাসের অন্য যাত্রীরা এবং পথচলতি মানুষ। কারণ বাসটি যদি ট্রাফিক সিগনালে ধাক্কা না মেরে এগিয়ে যেত তাহলে বড় দুর্ঘটনা ঘটতেই পারত। স্টিয়ারিংয়ের ওপর কোনও নিয়ন্ত্রণ ছিলনা কারও।

পরে বাসটিকে ওই ট্রাফিক সিগনাল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সিগনালের মেরামতির বন্দোবস্ত হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026