National

নির্ঘাত ভিনগ্রহের জীব ভেবে বুক কাঁপল গ্রামবাসীদের

যেটা আকাশ থেকে নেমে এল খালের ধারে সেটা নির্ঘাত ভিনগ্রহের জীব। এমনটা তো বিভিন্ন জায়গায় শুনেছেন তাঁরা। আতঙ্কে গোটা গ্রামের মুখ গেল শুকিয়ে।

গ্রেটার নয়ডা : আকাশে রোবটের চেহারার একটি কিছু ভেসে যাচ্ছে। যা নজর কাড়ে কয়েকজন গ্রামবাসীর। তাঁদের গ্রামের ওপরই সেটি উড়ছে। ক্রমশ ভিড় বাড়তে থাকে। সকলেই উৎসুক চোখে চেয়ে থাকেন আকাশে। কী করে দেখা যাক ওটা!

অনেকেই বলেন এটা নির্ঘাত ভিন গ্রহের জীব। পৃথিবীতে এসেছে। এখন উড়ে বেড়াচ্ছে তাঁদের মাথার ওপর। কী মতলব ওটার সেটাই বোঝা যাচ্ছেনা।

গ্রামবাসীরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করলেন ওটা কী তবে তাঁদের কোনও ক্ষতি করতে চলেছে? কোনও রশ্মি বেরিয়ে আসবে ওটা থেকে! আতঙ্ক বাড়তে থাকে।

আতঙ্ক আরও বাড়ে যখন গ্রামবাসীরা দেখেন কিছুটা গ্রামের আকাশে উড়ে বেড়ানোর পর সেটা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের ধারে নেমে আসছে। কী কাণ্ড! তবে কী তাঁদের গ্রামেই নামছে ওটা। তাঁদের গ্রামেই কিছু একটা ঘটাতে চাইছে!

উৎসুক মানুষজন ছুটলেন ওটার পিছনে। খালের ধারে তখন সেটি নেমে এসেছে। তার একটা অংশ রয়েছে খালের জলের সঙ্গে লেগে। দেহটা কাঁপছে। একি এতো কাঁপছে! দ্রুত পুলিশে খবর যায়। এদিকে গ্রামবাসীদের অনেকেরই তখন মুখ শুকিয়ে গেছে।

পুলিশ এসেও প্রথমে কিছুটা থমকে যায়। তারপর কাছে যেতে আবিষ্কার হয় আসলে বস্তুটি কী! পুলিশ জানিয়েছে, ওটা ছিল একটা গ্যাস ভরা বেলুন। তবে সাধারণ বেলুনের মত নয়। হুবহু আয়রন ম্যান চরিত্রটার মত দেখতে।

পুলিশের উদ্ধার করা আয়রন ম্যান বেলুন, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @noidapolice

অত্যন্ত সুন্দর করে তৈরি বেলুনটি দেখে অবাক হতে হয়। নিখুঁত করে তৈরি। তাতেই ভরা ছিল গ্যাস। যে গ্যাস কমে আসার পর সেটি খালের ধারে নেমে আসে। আর জলের সঙ্গে লেগে থাকায় জলের স্রোতে ধাক্কা লেগে তা কাঁপছিল। যা দেখে গ্রামবাসীরা ভয় পান।

পুলিশ বেলুনটি উদ্ধার করে নিয়ে যায়। বেলুনটির মধ্যে কোনও বিষাক্ত কিছু ছিলনা বলেই জানিয়েছে পুলিশ। সাধারণ বেলুন ছিল সেটি। তবে কে বা কারা সেটি আকাশে উড়িয়েছিল তার খোঁজ পায়নি পুলিশ। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার কাছে দানকৌর শহরের পাশে।

News Desk

ক্লান্তি ও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, জানালেন তাঁর নাতনি

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…

April 11, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে

ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…

April 11, 2026

কম দামে বিক্রি হচ্ছে আম, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জের আমের বাজারেও

পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…

April 11, 2026

মহাকাশে ভারতের মানুষ পাঠানোর আগে কি কি পদক্ষেপ নেওয়া হবে, জানালেন ইসরোর চেয়ারম্যান

ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…

April 11, 2026

৬১ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে উপকূলে মাছ ধরা

এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…

April 11, 2026

মেষ রাশির নববর্ষের সপ্তাহটা কেমন কাটবে, ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 11, 2026