National

সিন্ধুদুর্গে মৎস্যজীবীদের জালে ৭০০ কেজি ওজনের অতি বিপন্ন প্রজাতির হাঙর

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার জীবটিকে অতি বিপন্ন তকমা দিয়েছে। তার দেখা মেলাই ভার হয়ে দাঁড়িয়েছে। অথচ স্‌ফিস নামে সেই অতিকায় বিশেষ প্রজাতির হাঙর ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ এলাকায় সেই অদ্ভুত দর্শন হাঙরকে চাক্ষুষ করতে চোখে পড়ার মত ভিড় জমল সমুদ্রের ধারে। নাক বিশাল। আর তাতে কাঁটা কাঁটা করা। অনেকটা বড় দাড়ার করাতের মত। এই বিশেষ নাসিকার কারণেই এর নাম স্‌ফিস। মৎস্যজীবীদের দাবি, মাছ ধরার সময় কোনওভাবে সেটি জলের তলায় জালে জড়িয়ে যায়। সেখান থেকে বার হতে গিয়ে হাঙরের নাক যায় জালে পেঁচিয়ে। আর তাতেই একসময়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয় মাছটির। ২০ ফুট লম্বা ও ৭০০ কেজি ওজনের মাছটিকে জলের ওপরে তুলতে ৪-৫ জন মৎস্যজীবী হিমসিম খেয়ে যান। যদিও কয়েকজন পরিবেশবিদের দাবি, এই ধরণের হাঙর মৎস্যজীবীদের তোলার মাছই খেয়ে সাফ করে দেয়। ফলে মৎস্যজীবীরাও তাঁদের মাছ বাঁচাতে হাঙরগুলোকে মেরে দেন। এদিকে সিন্ধুদুর্গ এলাকায় হাঙরটিকে তোলার পর সেখানে আরও একটি খবর কান পাতলে শোনা যাচ্ছে। মৃত স্‌ফিসটি নাকি ইতিমধ্যে বিক্রিও হয়ে গেছে। দাম উঠেছে দেড় লক্ষ টাকা!

 

News Desk

এই প্রথম আমেরিকায় স্বামী বিবেকানন্দের মূর্তি গর্বিত করল বাঙালিকে

এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…

April 12, 2026

ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন আশা ভোঁসলে, জানালেন তাঁর বাড়িতে কর্মরত মহিলা

সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…

April 12, 2026

অমরনাথ যাত্রা কবে থেকে শুরু, কবে পর্যন্ত চলবে, ঘোষণা হল দিনক্ষণ

বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…

April 12, 2026

মেষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

বৃষ রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026

মিথুন রাশির ১৪৩৩ বাংলা বছরটা কেমন কাটবে, কি করলে ভালো থাকবেন

১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…

April 12, 2026