National

স্বামী বেঁচে থাকতেও বিধবা ভাতা তুলছেন মহিলারা

স্বামী বেঁচে আছেন। স্ত্রী কিন্তু স্বামীকে মৃত বলে ঘোষণা করে দিয়ে বিধবা ভাতা তুলে যাচ্ছেন। এমনই ঘটনার পর্দা ফাঁস হতেই হৈচৈ শুরু।

বদায়ুঁ : স্বামী বেঁচে আছেন। তা সত্ত্বেও স্ত্রীর মাসে মাসে জুটছে বিধবা ভাতা। পেয়ে চলেছেন নির্দ্বিধায়। শুধু মহিলাকে জানাতে হয়েছে তাঁর স্বামী মৃত। এমনটা করে ১০৬ জন মহিলা মাসে মাসে বিধবা ভাতার ৫০০ টাকা করে পেয়ে চলেছেন। সেই ঘটনা সামনে আসতেই শুরু হল হৈচৈ।

উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায় এমন ঘটনাই সামনে এসেছে। কিন্তু স্বামী বেঁচে থাকতে এমনটা সম্ভব হল কীভাবে? স্ত্রী ঘোষণা করলেই হল যে তাঁর স্বামী নেই!

এজন্য তো কিছু দলিলও দাখিল করতে হয়। যার সবচেয়ে বড় দলিল হল ডেথ সার্টিফিকেট। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই কীভাবে এঁদের ভাতা দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠছে। আর এর পিছনে আর কারা যুক্ত তারও খোঁজ চলছে।

এই ঘটনা সামনে আসার পর নড়েচড়ে বসা প্রশাসন এবার যত কেঁচো খোঁড়ার চেষ্টা করছে ততই কেউটে বার হচ্ছে! যেমন দেখা গেছে স্বামীকে মৃত দেখিয়ে মাসে মাসে বিধবা ভাতা তুলে যাওয়ার পাশাপাশি কিছু মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে পেনশনের টাকা ঢুকে চলেছে যাঁদের মৃত্যু হয়েছে আগেই। কিন্তু তাঁদের পরিবার সেকথা জানায়নি। ফলে তাঁর অ্যাকাউন্টে যেমন টাকা ঢোকে তেমনই ঢুকছে। এমন ৮৯১ জন মৃত বিধবার খোঁজ মিলেছে।

ডিসট্রিক্ট প্রবেশন অফিসার এই তদন্তভার নিয়েছেন। এদিকে আরও একটি বিষয় এই তদন্তে নেমে নজর কেড়েছে। দেখা গেছে স্বামীর মৃত্যুর পর অনেক মহিলাকে বিধবা ভাতা দেওয়া চালু হয়।

তখন তাঁরা সরকারি নিয়ম মেনেই ভাতা পাচ্ছিলেন। কিন্তু তিনি পরবর্তীকালে বিয়ে করেছেন। এখন তাঁরা নতুন সংসার করছেন। কিন্তু সরকারের কাছ থেকে আগের মৃত স্বামীর বিধবা হিসাবে ভাতাও ভোগ করছেন।

এঁদেরও চিহ্নিত করেছে প্রশাসন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনায় যাঁদের দোষী বলে পাওয়া যাবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। তাছাড়া এমন ঘটনা যাতে আর না ঘটতে পারে তারও ব্যবস্থা করেছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রাস্তায় গুটখার পিক ফেলার জের, জল দিয়ে সাফ করতে হল পর্যটকদের

প্রতিবেশি দেশে গিয়ে গুটখার পিক ফেলায় সে দেশের নাগরিকের প্রবল কটুকথার মুখে ভারতীয় পর্যটক। জল…

April 9, 2026

ভারতের আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে ঢেলে সাজছে রেল, পাখির চোখ ২০৩০

ভারতের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতে এবার বড় ভূমিকা নিচ্ছে রেল। ২০৩০-এর লক্ষ্যপূরণকে পাখির চোখ করেছে…

April 9, 2026

পদ্মফুলের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে রইল এক ব্যক্তি

যাত্রী সুরক্ষায় এক বড় সাফল্য পেল রেল। পদ্মের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে…

April 9, 2026

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

বৃষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

মিথুন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026