National

মায়ের গলায় ছুরি চেপে ধরে বিধানসভার সামনে হাজির যুবক

আঁতকে ওঠার মত কাণ্ড ঘটে গেল। মায়ের গলায় ছুরি চেপে ধরে বিধানসভার সামনে হাজির হল এক যুবক।

ভুবনেশ্বর : মা ও ছেলে হেঁটেই আসছিল। রাস্তা দিয়ে অন্য লোকজনের মতই যাচ্ছিল তারা। আচমকাই বিধানসভার পূর্ব দিকের গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়ে তারা।

ওই যুবক তার মায়ের ঘাড়ের কাছে চেপে ধরে। তারপর ব্যাগ থেকে বার করে একটা ধারাল ছুরি। সেই ছুরি নিমেষে মায়ের গলার কাছে চেপে ধরে সে।

পুরো ব্যাপারটি এত তাড়াতাড়ি ঘটে যায় যে সেখানে উপস্থিত পুলিশকর্মীরা হতভম্ব হয়ে যান। তবে তা সামান্য সময়ের জন্যই। দ্রুত তাঁরা ছুটে আসেন মহিলাকে বাঁচাতে।

ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরে ওড়িশা বিধানসভার সামনের সচিবালয় মার্গ-এ। বিধানসভায় এখন চলছে বাদল অধিবেশন। সে সময় এমন এক ঘটনায় পুলিশকর্মীরা সতর্ক হয়ে পড়েন।

ওই যুবকের হাতে ছিল একটি লিফলেট। যাতে তার দাবি ছিল বেশ কয়েক জন বিজেডি নেতা দুর্নীতিতে ইন্ধন জোগাচ্ছেন। তাঁদের নাম ছিল সেই লিফলেটে। যুবক এই দাবি করে তার মাকে ওড়িশা বিধানসভার সামনেই হত্যা করার হুমকি দিতে থাকে।

পুলিশ অবশ্য দ্রুত ব্যবস্থা নেয়। যুবককে কিছু করার আগেই ধরে ফেলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। ওই যুবকের মা জানিয়েছেন তিনি অসুস্থ। তাই হাসপাতালে নিয়ে যাবে বলে তাঁকে নিয়ে বেরিয়েছিল তাঁর ছেলে। তারপর তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে বিধানসভার সামনে নিয়ে আসে।

পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাই তাকে মানসিক রোগের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জিতেন্দ্র পাল নামে ওই যুবক ও তার মা নয়াগড় জেলার বাসিন্দা। ভুবনেশ্বরে এসেছিলেন মহিলার চিকিৎসার জন্য। তারপর এই কাণ্ড ঘটে গেল। তবে পুরো ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

একেবারে ওড়িশা বিধানসভার সামনে এমন ঘটনা ঘটে যাওয়ায় সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা বলয় সত্যিই নিশ্ছিদ্র কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নাহলে এমন কাণ্ড একদম বিধানসভার দরজায় ঘটল কি করে তা নিয়েও প্রশ্ন উঠছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026