National

বাবরি মসজিদ মামলায় বেকসুর খালাস আডবাণী, যোশী, উমা সহ ৩২

বহু প্রতীক্ষিত বাবরি মসজিদ মামলার রায় ঘোষিত হল বুধবার। গোটা দেশ তাকিয়েছিল এই রায়ের দিকে। মামলায় বেকসুর খালাস পেলেন লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতীরা।

লখনউ : বাবরি মসজিদ ধ্বংসের ২৮ বছর অতিবাহিত। শীর্ষ আদালতের নির্দেশের পর ওই জায়গায় রাম মন্দির নির্মাণের কাজও শুরু হয়ে গেছে। এদিকে সে সময় বাবরি মসজিদ ধ্বংসকে কেন্দ্র করে ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়। যে তালিকা ছিল বিজেপির অন্যতম শীর্ষ নেতৃত্ব লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশীর মত নাম।

তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছিল সেসময়। গ্রেফতারও হন লালকৃষ্ণ আডবাণীরা। তাঁদের বিরুদ্ধে গোষ্ঠী সংঘর্ষ, অপরাধমূলক ষড়যন্ত্র সহ মোট ৮টি ধারায় মামলা হয়েছিল।

বুধবার লখনউয়ের বিশেষ সিবিআই আদালত সেই ২৮ বছরের পুরনো মামলার রায় দিল। অভিযুক্তদের মধ্যে জীবিত ৩২ জনকেই বেকসুর খালাস করে আদালত।

আদালত লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ ৩২ জনকে বেকসুর খালাস করে দিয়েছে। বিচারক সুরেন্দ্র কুমার যাদব জানান, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল তাতে এঁরা উস্কানি দিয়েছিলেন এমন যথেষ্ট তথ্য প্রমাণ মেলেনি। ওইদিনের ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র ছিলনা। পুরো ঘটনাটি ছিল তাৎক্ষণিক। স্বতঃস্ফূর্ত জনরোষ আছড়ে পড়েছিল সেদিন।

লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, কল্যাণ সিং সহ অন্য নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ওই ঘটনা আগে থেকে পরিকল্পনা করে করা হয়েছিল। যাঁরা ভেঙেছিলেন তাঁরা ভাঙার প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে এনেছিলেন। কিন্তু আদালত এদিন জানিয়ে দিয়েছে এমন কোনও অভিযোগের সত্যতা মেলেনি।

আদালত আরও জানিয়েছে, ওইদিন বরং যে নেতৃত্ব ওখানে উপস্থিত ছিলেন তাঁরা উত্তেজিত মানুষজনকে বোঝানোর চেষ্টা করেন তাঁরা যাতে কোনও হিংসার পথ না নেন।

আদালত আরও জানিয়েছে, সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ দাখিল করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

বিচারক আরও জানিয়েছেন, সেদিন যারা বাবরি মসজিদের গম্বুজের ওপর উঠে তাণ্ডব করে তারা সকলেই সমাজবিরোধী।

এদিকে এদিন রায় বার হওয়ার পর আদালতে অভিযুক্তদের মধ্যে উপস্থিত ২৬ জন দাবি করেন সেদিনের পুরো ঘটনাই ছিল তখনকার কংগ্রেস সরকারের ষড়যন্ত্র।

এদিন আদালতের সামনে হাজির ছিলেন বহু মানুষ। রায় সামনে আসার পরই তাঁরা আনন্দে মেতে ওঠেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026