National

রবীন্দ্র গায়কোয়াড়কে বিমানে তুলবে না কোনও সংস্থা

যা পরিস্থিতি তাতে ট্রেনেই পুনে ফিরতে হবে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে। কারণ দেশের কোনও বিমান সংস্থাই তাঁকে তাদের বিমানে সফর করতে দিতে রাজি নয়। সে রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়াই হোক, বা ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্সের সদস্য সংস্থা ইন্ডিগো, স্পাইসজেট, গো এয়ার ও জেট হোক। এক বিরল সিদ্ধান্তে সকলের তরফে জানানো হয়েছে তারা শিবসেনা সাংসদকে তাদের সংস্থার বিমানে সফর করতে দেবে না। শুক্রবার বিকেলে পুনে ফেরার যে টিকিট রবীন্দ্র গায়কোয়াড়ের ছিল, তাও বাতিল করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। যদিও প্রশ্ন উঠছে এভাবে কারও বিমান সফরে বাধাদান আদৌ আইন সঙ্গত কিনা? কিন্তু সেসব প্রশ্ন পরে। তার আগে রবীন্দ্র রবীন্দ্র গায়কোয়াড়ের জন্য এটা মোটেও সুখের কথা নয়। যদিও তিনি নিজের অবস্থানে অনড়। গত বৃহস্পতিবার পুনে থেকে দিল্লি পৌঁছনোর পর তাঁকে কেন বিজনেস ক্লাসে বসতে দেওয়া হল না তা নিয়ে বিমানেই হুলুস্থুলু শুরু করেন শিবসেনা সাংসদ। অনেক বোঝানোর পরও তাঁকে নিরস্ত তো করাই যাননি, বরং এয়ার ইন্ডিয়ার এক পদস্থ আধিকারিককে গুনে গুনে ২৫ বার জুতোপেটা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে প্রকাশ্যে একথা স্বীকারও করে নিয়েছেন তিনি। তাঁর দাবি, ওই আধিকারিক তাঁকে অসম্মানজনক কথা বলেছিলেন। আর অভব্য আচরণ তিনি সহ্য করতে পারেননা। তাই শাস্তি দিতেই ২৫ ঘা জুতোপেটা করেছেন তিনি। পারলে বিমান থেকেই ঠেলে ফেলে দিতেন ওই কর্মীকে। যা করেছেন তা বেশ করেছেন বলে জানিয়ে দিয়েছেন শিবসেনা সাংসদ। ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠছে না বলে জানিয়ে রবীন্দ্র গায়কোয়াড়ের চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে পুলিশ তাঁকে গ্রেফতার করে দেখাক। সাফ জানিয়েছেন, তিনি শিবসেনা সাংসদ, বিজেপি নন। এসব তিনি সহ্য করবেন না। এদিকে বিমান সংস্থাগুলি একজোটে বেঁকে বসায় রবীন্দ্র গায়কোয়াড়কে ট্রেনেই সফর করতে হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও বিষয়টাকে ভাল চোখে নিচ্ছে না। কোনও সাংসদ আইনের উর্ধ্বে নন বলে সাফ জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী।

 

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026