National

একদিনে বদলে গেল ছবি, এক ধাক্কায় কমল সংক্রমিত ও সুস্থের ফারাক

একদিনে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এক ধাক্কায় কমে গেল। অন্যদিকে সংক্রমণ ফের কিছুটা বাড়ল।

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর জুড়েই সংক্রমণ লাগাম ছাড়া ছুট লাগিয়েছে। বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত। আগের দিন কিছুটা কমে ফের এদিন তা পৌঁছে গেছে ৮৩ হাজারের ঘরে।

অন্যদিকে আগের দিন ১ লক্ষের ওপর মানুষ সুস্থ হয়ে উঠেছিলেন দেশে। তা এদিন কমে ৮৯ হাজারে নেমে এসেছে। তবে একটা বিষয় এদিনও থেকে গেছে। সংক্রমিতের চেয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি।

গত একদিনে আক্রান্ত ধরা পড়েছেন ৮৩ হাজার ৩৪৭ জন। গত কয়েকদিনের যা প্রবণতা তাতে একটু একটু করে কমছে সংক্রমণ। গত একদিনে দেশে ৯ লক্ষ ৫৩ হাজার ৬৮৩টি নমুনা পরীক্ষা হয়েছে।

গত একদিনের রোগী সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৫৬ লক্ষ ৪৬ হাজার ১০ জন। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬৮ হাজার ৩৭৭ জন। একদিনে কমেছে ৭ হাজার ৪৮৪।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা ৯০ হাজারি ঘরে ঢুকে পরেছে। সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ২০ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৯২ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ৮৩ জনের। তামিলনাড়ুতে একদিনে মৃত্যু হয়েছে ৭৬ জনের। অন্ধ্রপ্রদেশেও ৫১ জন প্রাণ হারিয়েছেন। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৭৭ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। আগের দিন অবশ্য ১ লক্ষ পার করার পর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা গত একদিনে অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৯ হাজার ৭৪৬ জন।

দেশে মোট করোনা মুক্ত মানুষের সংখ্যা এদিন ৪৫ লক্ষ পার করেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লক্ষ ৮৭ হাজার ৬১৩ জনে। দেশে সুস্থতার হার এদিন ৮১ শতাংশের ঘরে ঢুকে পরেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026