National

দেশে দৈনিক সংক্রমণকে ক্রমশ পিছনে ফেলে এগোচ্ছে সুস্থতা

সংক্রমণ যখন চিন্তার ভাঁজ পুরু করছে তখন গত ৩ দিনে রেকর্ড সংখ্যক মানুষ দেশে সুস্থ হয়ে উঠলেন। এই ৩ দিনই সংক্রমণকে পিছনে ফেলে এগিয়ে রইল সুস্থতা।

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বেড়েছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর জুড়েই সংক্রমণ লাগাম ছাড়া ছুট শুরু করেছে। প্রাত্যহিক সংক্রমণের নিরিখে বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন অনেক এগিয়ে ভারত।

গত একদিনে দেশে করোনা আক্রান্ত ধরা পড়েছেন ৮৬ হাজার ৯৬১ জন। গত কয়েকদিনের যা প্রবণতা তাতে একটু একটু করে কমছে সংক্রমণ। তবে গত একদিনে উল্লেখযোগ্যভাবে কমেছে নমুনা পরীক্ষা। আর বিশেষজ্ঞেরা জানাচ্ছেন নমুনা পরীক্ষা কম হলে সংক্রমণের সংখ্যাও কম ধরা পড়বে।

আগের দিনের তুলনায় এদিন ৫ লক্ষ কম নমুনা পরীক্ষাতে সংক্রমণ কম ধরা পড়েছে ৬ হাজারের মত। যা কিন্তু চিন্তার। গত একদিনে দেশে ৭ লক্ষ ৩১ হাজার ৫৩৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

এদিকে একদিনে ৮৬ হাজার পার করা সংক্রমণের সংখ্যাকে এদিন টপকে গেছে একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত ২ দিনেও সংক্রমণকে টপকেছে সুস্থতা। তবে এদিন ফারাক বেড়েছে।

গত একদিনের রোগী সংখ্যা বৃদ্ধির হাত ধরে দেশে মোট সংক্রমিতের সংখ্যাটা দাঁড়িয়েছে ৫৪ লক্ষ ৮৭ হাজার ৫৮০ জন। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা সংক্রমিতের সংখ্যার থেকে বেশি হওয়ায় দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা কমেছে।

দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা এদিন দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩ হাজার ২৯৯ জন। গত দিনের চেয়ে ৭ হাজার ৫২৫ জন কম। গত কয়েকদিনে সংক্রমণ ৯০ হাজার পার করায় অনেকটা করেই বাড়ছিল অ্যাকটিভ রোগীর সংখ্যা।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩০ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৮৮২ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১০১ জনের। তামিলনাড়ুতে একদিনে মৃত্যু হয়েছে ৬০ জনের। অন্ধ্রপ্রদেশে ৫৭ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশকে ছাপিয়ে পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৬১ জনের। উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৯৭ জনের।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৯৪ হাজারের ওপর রয়েছে। তার আগের দিন ছিল সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজারের ওপর মানুষ।

একদিনে সংক্রমিতের সংখ্যাকে এদিন বড় ব্যবধানে টপকে গেছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ৩৫৬ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৪৪ লক্ষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লক্ষ ৯৬ হাজার ৩৯৯ জন। দেশে সুস্থতার হার ৮০ শতাংশের দোরগোড়ায় পৌঁছে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026