National

বাড়িতে থেকে করোনা সারালেন ১০৫ বছরের বৃদ্ধা

করোনা নিয়ে গোটা দেশ চিন্তায়। হলে কী হবে তা এক বড় চিন্তার কারণ হয়েছে মানুষের কাছে। সেখানে ১০৫ বছরের এক বৃদ্ধা বাড়িতে থেকেই করোনা সারিয়ে সুস্থ হলেন।

বেঙ্গালুরু : করোনা নিয়ে অযথা চিন্তা করবেননা। করোনাকে ভয় পাবেন না। করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। এ কথা বিভিন্ন মহল থেকে বারবার বলা হলেও অনেকেই করোনা নিয়ে ভীত। এমনকি করোনা হলে মৃত্যু ভয়ও তাড়া করে বেড়াচ্ছে অনেককে। ১০৫ বছরের এক মহিলার করোনা সারিয়ে সেরে ওঠা কিন্তু মানুষকে ভরসা যোগাচ্ছে।

যদি ১০৫ বছরের এক বৃদ্ধা করোনাকে হারাতে পারেন, তাহলে করোনাকে পরাজিত করা যায়। এই বিশ্বাসকে অনেকের মনে জায়গা করে দিয়েছেন কর্ণাটকের পিছিয়ে পড়া জেলা কোপ্পালের বাসিন্দা কমলাম্মা। ১০৫ বছরের ওই বৃদ্ধা সেরে উঠেছেন করোনাকে হারিয়ে।

বৃদ্ধার জ্বর ছিল। ফলে বাড়ির সকলে ঝুঁকি না নিয়ে তাঁর করোনা পরীক্ষা করান। তাতে দেখা যায় ওই বৃদ্ধা করোনা আক্রান্ত। তবে জ্বর ছাড়া তাঁর বিশেষ কোনও উপসর্গ ছিলনা।

এদিকে বাড়ির সকলে চান এত যখন বয়স তখন বাড়িতে না রেখে তাঁকে হাসপাতালে ভর্তি করতে। কিন্তু বৃদ্ধা সাফ জানিয়ে দেন তাঁর করোনা নিয়ে কোনও ভয় নেই। তিনি বাড়িতেই থাকবেন। মৃত্যু হলে বাড়িতেই হবে।

ওই বৃদ্ধার নাতি আবার পেশায় আয়ুর্বেদ চিকিৎসক। তিনি তখন স্থির করেন তাঁর নিজের মত করে ঠাকুমাকে সুস্থ করে তোলার চেষ্টা করবেন। তিনি বিশেষ পাঁচন তৈরি করে খাওয়াতে থাকেন বৃদ্ধাকে।

পরিবারের দাবি, নাতির পাঁচন আর বাড়িতে নিয়ম মেনে থাকার পর বৃদ্ধা সুস্থ হয়ে ওঠেন। তাঁর করোনা পরীক্ষা ফের করানো হয়। তখন সেই রিপোর্ট নেগেটিভ আসে। এখন বৃদ্ধা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।

বৃদ্ধার নাতি ঠাকুমাকে খাওয়ানো তাঁর বিশেষ পাঁচন নিয়ে গর্বিত। তবে তা পরীক্ষিত নয়। তাই সেই পাঁচনেই বৃদ্ধা সুস্থ হয়ে উঠেছেন এমন কিছু কখনওই প্রমাণিত নয়। তবে বৃদ্ধা সুস্থ হয়ে উঠেছেন।

১০৫ বছর বয়সে যে তিনি সুস্থ হয়ে উঠবেন করোনা সারিয়ে এটাই পরিবারের কাছে আশ্চর্যের লাগছে। বৃদ্ধা সুস্থ হওয়ায় বেজায় খুশি গোটা পরিবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026