National

৯০ হাজারি ঘরেই রয়ে গেল দৈনিক সংক্রমণ, ৮০ হাজারের দরজায় মৃত্যু

দেশে একদিনে সংক্রমণ সেই ৯০ হাজারি ঘরেই রয়ে গেল। এদিকে মৃতের সংখ্যা ৮০ হাজারের দরজায় কড়া নাড়ছে।

নয়াদিল্লি : সেপ্টেম্বরে অস্বাভাবিকভাবে বাড়ছে দৈনিক সংক্রমণ। সেপ্টেম্বর পড়ার পর থেকেই সংক্রমণ লাগাম ছাড়া ছুট শুরু করেছে। বিশ্বের করোনা বিধ্বস্ত সব দেশের চেয়েই এখন দৈনিক সংক্রমণে অনেক এগিয়ে ভারত। বিশ্বের কোনও দেশে একদিনে ৮০ হাজার পার করেনি সংক্রমণ। ভারত সেই ৮০ হাজারের গণ্ডি কবেই পার করে গেছে। এখন অপেক্ষা ১ লক্ষ ছোঁয়ার।

গত একদিনে দেশে সাড়ে ৯২ হাজারের ওপর মানুষের দেহে সংক্রমণ ধরা পড়েছে। দৈনিক সংক্রমণে গত ১ মাসের ওপর প্রতিদিন ভারতই শীর্ষে রয়েছে। গত একদিনে নতুন করে আক্রান্ত ধরা পড়েছেন ৯২ হাজার ৭১ জন। গত একদিনে দেশে ৯ লক্ষ ৭৮ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা হয়েছে।

রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা সাড়ে ৪৮ লক্ষ পার করে গেছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৪৮ লক্ষ ৪৬ হাজার ৪২৭ জন। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৮৬ হাজার ৫৯৮ জন। অ্যাকটিভ রোগী আগে কম বৃদ্ধি পাচ্ছিল। কারণ সুস্থও হয়ে উঠছিলেন অনেকে। গত কয়েকদিনে সংক্রমণ যেভাবে বেড়েছে সেই অনুপাতে সুস্থতা বাড়েনি। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে। মাঝে একদিন অবশ্য ব্যতিক্রম হয়েছে।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৬ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৭৯ হাজার পার করেছে। ৮০ হাজারের দরজায় কড়া নাড়ছে সংখ্যাটা। দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ৭২২ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। সংক্রমণে এদিন ১০ লক্ষ পার করে গেল এই রাজ্যে। গত একদিনে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪১৬ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১০৪ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ৭৪ জনের। অন্ধ্রপ্রদেশে ৬৬ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজার ৫১২ জন। তার আগের দিনের তুলনায় কিছুটা কম। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা এদিন ৩৮ লক্ষের কাছে পৌঁছেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লক্ষ ৮০ হাজার ১০৭ জনে। দেশে সুস্থতার হার প্রায় ৭৮ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026