National

গ্রামে জল আনতে ২০ বছর ধরে খাল কেটে চলেছেন লৌঙ্গি ভুইঞা

গ্রামে জল নেই। সেচের জলটুকুও মেলেনা। তাই গ্রামে জল আনতে ২০ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন একাকী এক ব্যক্তি।

পাটনা : দশরথ মাঝি-র কথা নিশ্চয়ই সকলের মনে আছে। যাঁকে দেশ চেনে ‘মাউন্টেন ম্যান’ হিসাবে। বিহারের গহলৌরের বাসিন্দা দশরথ একাই কেটে ফেলেছিলেন একটি পাহাড়। পাহাড়ের বুক চিরে রাস্তা তৈরি করে গ্রামকে জুড়ে দিয়েছিলেন ওয়াজিরগঞ্জের সঙ্গে। গ্রামে পৌঁছনোর ৫৫ কিলোমিটার পথ কমে দাঁড়িয়েছিল ১৫ কিলোমিটারে। ২২ বছর ধরে একা লড়াই করে কেবল একটা ছেনি-হাতুড়ি দিয়ে আস্ত পাহাড় কেটে শুধু ভারত নয়, গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি। এবার তাঁর কথাই মনে করিয়ে দিলেন আর এক বিহারবাসী লৌঙ্গি ভুইঞা।

কোলিথওয়া গ্রামের বাসিন্দা লৌঙ্গি ভুইঞা ছোট থেকেই দেখেছেন গ্রামে চরম জলাভাব। সেচের জন্য জল একেবারেই আসেনা। বৃষ্টি যেটুকু হয় তাতে চাষ হয়না। গ্রামে অর্থ উপার্জনের রাস্তা কেবলমাত্র চাষাবাদ। সেই চাষাবাদই জলাভাবে লাটে ওঠায় গ্রামের তরুণ প্রজন্ম রোজগারের জন্য প্রায় সকলেই পাড়ি দিচ্ছেন অন্যত্র। গ্রামে পড়ে থাকছেন কেবল বৃদ্ধ, শিশু ও মহিলারা। এটা লৌঙ্গি ভুইঞার ভাল লাগেনি।

২০০১ সালে লৌঙ্গি ভুইঞা স্থির করেন কেউ না করুক তিনি নিজেই গ্রামে জল আনার ব্যবস্থা করবেন। যাতে গ্রামে চাষাবাদের বিকাশ ঘটে। গ্রামটি চারদিক থেকে জঙ্গলে ঘেরা। সেই বাগেথা সাহওয়াসি জঙ্গলে রয়েছে একটি জলাধার। যা গ্রাম থেকে বহু দূরে। লৌঙ্গি ভুইঞা স্থির করেন তিনি ওই জলাধার থেকে জল আনার জন্য একটি খাল কাটবেন। যেমন ভাবা তেমনই কাজ। বেলচা, শাবল নিয়ে লৌঙ্গি ভুইঞা নেমে পড়েন গ্রাম থেকে খাল কাটার কাজে।

গত ২০ বছর ধরে সেই খাল তিনি কেটে চলেছেন। একাই কাটছেন এই খাল। ৪ ফুট চওড়া ও ৩ ফুট গভীর এই খাল। গত ২০ বছরে তিনি ৫ কিলোমিটার পর্যন্ত খাল কেটেছেন। প্রথম দিকে গ্রামের লোকজন তাঁকে নিয়ে হাসাহাসি করতেন। কিন্তু তাতে কান দেননি লৌঙ্গি ভুইঞা। নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন। ২০ বছর পর তাঁর এই কাজের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। তারা জানিয়েছে আগামী দিনে এই খালের নাম হবে ‘লৌঙ্গি খাল’। বিহারের দশরথ মাঝির পর এবার লৌঙ্গি ভুইঞা আবার এক ইতিহাস গড়লেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026