National

চিতায় শোয়ানো দেহের মুখের কাপড় সরাতেই তড়িঘড়ি বন্ধ মুখাগ্নি

চিতায় শোয়ানো দেহের মুখের ওপর ঢাকা থাকা কাপড় সরাতেই হতবাক সকলে। তড়িঘড়ি বন্ধ হল মুখাগ্নি।

মেরঠ (উত্তরপ্রদেশ) : চিতায় শোয়ানো হয়ে গেছে দেহ। বাকি তখন কেবল মুখাগ্নি। করোনায় মৃত্যু। তাই কাপড় সরানো মানা। তবু নাছোড় এক পরিজন। মুখাগ্নির আগে একবারটি শেষ দেখা দেখতে চান তিনি। একবারটি মুখের কাপড়টা সরাতে কাকুতি মিনতি করতে শুরু করেন কান্নায় ভেঙে পড়া ওই মহিলা। কিছুক্ষণ তাঁকে বোঝানো হয় করোনায় মৃত্যু। কাপড়ে হাত দেওয়া বা সরানো মুশকিল। কিন্তু তিনি নাছোড়। শেষ দেখা তিনি দেখবেনই। অগত্যা মৃতের মুখের ওপর থেকে সরানো হল কাপড়। আর তারপর যা হল তাকে কাহিনি বললেও কম বলা হয়।

মুখের কাপড় সরাতে যে মুখটির দেখা পাওয়া যায় তা তাঁদের বৃদ্ধ পিতা নন। বছর পঞ্চাশের এক ব্যক্তি। যাঁকে তাঁরা চেনেনই না! ছেলের এই দাবি মেনে নিয়েছেন সকলেই। যাঁকে তাঁরা তাঁদের পরিবারের মানুষ ভেবে সৎকার করতে যাচ্ছিলেন তিনি তাঁদের পরিবারের কেউ নন। তাঁকে তিনি চেনেনই না। তৎক্ষণাৎ বন্ধ করা হয় মুখাগ্নির তোড়জোড়। চিতা থেকে নামিয়ে ফেলা হয় দেহ। তারপর দেহ নিয়ে ফের হাসপাতালের দিকে রওনা হন সকলে।

দেহ বদল যে হয়েছে এবং তা হাসপাতালের গাফিলতিতে তা পরিস্কার হয়ে যায়। অন্য একটি পরিবার তাঁদের বাবাকে নিয়ে গেছেন এটা বুঝতে পারেন একজন। সেই পরিবারকে ফোন করেন তিনি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ওই পরিবার করোনায় মৃত বলে মুখের কাপড় না সরিয়েই সৎকার সেরে ফেলেছে ওই বৃদ্ধের। একটি কলসে মৃতের চিতাভস্ম নিয়ে তারা তখন বাড়ি ফিরছে। তারা ওই বৃদ্ধের সৎকার করলেও আসলে তাদের পরিজনের দেহ অপর পরিবার তখন চিতা থেকে নামিয়ে হাসপাতালের দিকে।

বৃদ্ধের পুত্রের অভিযোগ তাঁরা যখন হাসপাতালে গিয়ে বিষয়টি জানান তখন হাসপাতাল নিজেদের ভুল স্বীকার না করে উল্টে তাঁদের ওপরই চোটপাট করে। পরে তাঁরা তাঁদের বাবার চিতাভস্ম অন্য পরিবারের কাছ থেকে হাতে পান। তাঁরা ফের তাঁদের পরিজনের দেহ নিয়ে পাড়ি দেন শ্মশানের দিকে। ফের সৎকার করতে হবে। এবার অবশ্য দেহটি তাঁদের পরিজনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026