National

রেকর্ড বৃদ্ধি, এবার দেশে একদিনে ৯০ হাজার পার সংক্রমণ

দেশে একদিনে ৯০ হাজার পার করে গেল সংক্রমণ। এখনও পর্যন্ত এটা রেকর্ড। আক্রান্তের সংখ্যা দুশ্চিন্তা চরমে নিয়ে যাচ্ছে।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা অগাস্টের শেষে শিউরে ওঠার মত বেড়েছে। সেপ্টেম্বর পড়তে তা আরও ভয়ংকর চেহারা নিল। আমেরিকা, ব্রাজিলেও দৈনিক সংক্রমণ ভারতের চেয়ে অনেক কম। দৈনিক সংক্রমণে গত ১ মাসে প্রতিদিন ভারতই শীর্ষে রয়েছে। গত একদিনে রেকর্ড গড়ে নয়া উচ্চতা ছুঁয়েছে সংক্রমণ। প্রায় সাড়ে ৯০ হাজারের ওপর সংক্রমণ ধরা পড়েছে দেশে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৬৩২ জন। যা পরিস্থিতি তাতে দিনে ১ লক্ষ সংক্রমণ ধরা পড়া এখন সময়ের অপেক্ষা। গত একদিনে ১০ লক্ষ ৯২ হাজার ৬৫৪টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে।

রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৪১ লক্ষ পার করে গেছে। সংখ্যাটা দাঁড়িয়েছে ৪১ লক্ষ ১৩ হাজার ৮১১ জন। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা লম্বা লাফ দিয়েছে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ৬২ হাজার ৩২০ জন। অ্যাকটিভ রোগী আগে কম বৃদ্ধি পাচ্ছিল। কারণ সুস্থও হয়ে উঠছিলেন অনেকে। গত ৪ দিনে সংক্রমণ যেভাবে বেড়েছে সেই অনুপাতে সুস্থতা বাড়েনি। ফলে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছে।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। মৃতের সংখ্যা ১ হাজারের ওপরই থাকছে প্রতিদিন। গত একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৫ জনের। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৭০ হাজার পার করেছে। দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৬২৬ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। গত একদিনে সেখানে মৃত্যু হয়েছে ৩১২ জনের। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১২৮ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ৬১ জনের। অন্ধ্রপ্রদেশে ৭১ জন প্রাণ হারিয়েছেন করোনায়। দেশে করোনায় মৃত্যুর হার কমে দাঁড়িয়েছে ১.৭৩ শতাংশে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন রেকর্ড সংখ্যক মানুষ। আগে কখনও একদিনে ৭৩ হাজার পার করেনি সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৭৩ হাজার ৬৪২ জন। দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা প্রায় ৩২ লক্ষের কাছে পৌঁছে গেছে। মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লক্ষ ৮০ হাজার ৮৬৫ জন। দেশে সুস্থতার হার প্রায় ৭৭ শতাংশ পার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026