National

দেশে একদিনে হাজারের ওপর মৃত্যু, নতুন রোগী ৬৭ হাজার পার

গত একদিনে দেশে ৬৭ হাজার পার করে গেল সংক্রমণ। একদিনে ১ হাজারের ওপর মৃত্যুও হল।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৬৭ হাজার ১৫১ জন। ৭ হাজার বাড়ল আগের দিনের তুলনায় সংক্রমণ। গত একদিনে আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা অবশ্য কিছুটা কমেছে। কিন্তু বেড়েছে সংক্রমণ। একদিনে নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৮ লক্ষ ২৩ হাজার ৯৯২টি। নমুনা পরীক্ষা ১ লক্ষ কমার পরও সংক্রমণ প্রায় ৭ হাজার বেড়ে যাওয়ায় ফের চিন্তার ভাঁজ পুরু হয়েছে।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৩২ হাজার পার করেছে। মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লক্ষ ৩৪ হাজার ৪৭৪ জন। গত একদিনে দেশে নতুন সংক্রমিতের চেয়ে অনেক বেশি মানুষ সুস্থ হওয়ায় এদিন অ্যাকটিভ রোগীর সংখ্যা কমে গেছে দেশে। দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৭ হাজার ২৬৭ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে ১ হাজার পার করেছে মৃত্যু। ১ হাজার ৫৯ জন রোগীর মৃত্যু হয়েছে এই একদিনে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৫৯ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯ হাজার ৪৪৯ জন।

দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। ৩২৯ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১০৭ জনের। অন্ধ্রপ্রদেশে ৯২ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৮৩ শতাংশে। যেখানে বিশ্বে এখন মৃত্যুর হার প্রায় সাড়ে ৩ শতাংশ।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ হাজার ১৭৩ জন। এর ফলে দেশে মোট করোনা মুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৬৭ হাজার ৭৫৮ জন। দেশে সুস্থতার হার ৭৬ শতাংশ পার করে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026