National

দেশে রেকর্ড লাফ, একদিনে ৭০ হাজারের দরজায় নতুন রোগীর সংখ্যা

দেশে যখন সংক্রমণ কমার আশায় বুক বাঁধছিলেন মানুষ, ঠিক তখনই সব আশায় জল ঢেলে কার্যত লাফ দিয়ে রেকর্ড সংক্রমণ ধরা পড়ল একদিনে।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। কখনও ৫০ তো কখনও ৬০ হাজারের ঘরে দৈনিক সংক্রমণ। কিন্তু এদিন তা লাফ দিয়ে পৌঁছে গেল ৭০ হাজারের দরজায়। যা একটি রেকর্ড। কারণ এই প্রথম এমন এক উচ্চতা ছুঁয়ে ফেলল দৈনিক করোনা রোগীর সংখ্যা। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৬৯ হাজার ৬৫২ জন। গত দিনের তুলনায় যা প্রায় ৫ হাজার বেশি। গত একদিনে দেশে নমুনা পরীক্ষাও রেকর্ড করেছে। গত একদিনে ৯ লক্ষ ১৮ হাজার ৪৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বাড়তেই কিন্তু সংক্রমণের সংখ্যা কার্যত লাফ দিল।

গত একদিনের রোগী বৃদ্ধির সংখ্যার পর বর্তমানে দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২৮ লক্ষের বেশি। দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৬ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ৮৬ হাজার ৩৯৫ জন। দেশে কিন্তু এখনও একদিন কিছুটা সংখ্যার নিরিখে স্বস্তি মিললেও তারপর দিনই দেখা যাচ্ছে বদলে যাচ্ছে চিত্র। ফের চিন্তার ভাঁজ পুরু হচ্ছে।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে ৯৭৭ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে ৫৩ হাজার পার করে প্রায় ৫৪ হাজারের দরজায় পৌঁছে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৮৬৬ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু লাফ দিয়েছে। ৩৪৬ জনের মৃত্যু হয়েছে গত একদিনে। কর্ণাটকে মৃত্যু হয়েছে ১২৬ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১১৬ জনের। অন্ধ্রপ্রদেশে ৮৬ জন প্রাণ হারিয়েছেন।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৮ হাজার ৭৯৪ জন। এর ফলে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা ২১ লক্ষের দরজায় পৌঁছে গেল। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯৬ হাজার ৬৬৪ জন। দেশে এখন সুস্থতার হার ৭৩ শতাংশের ওপরে রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026