National

গৃহপ্রবেশে হাজির ৩ বছর আগে মৃত স্ত্রী, স্বামীর ভালবাসার অনন্য উদাহরণ

গৃহপ্রবেশে হাজির ৩ বছর আগে মৃত স্ত্রী। এমন স্বামী বোধহয় সব মেয়েরই স্বপ্ন।

কোপ্পাল (কর্ণাটক) : নতুন বাড়ি তৈরি করেছেন তিনি। গৃহপ্রবেশের অনুষ্ঠানে অনেককে আমন্ত্রণও করেছে। তাঁরা নতুন বাড়িতে প্রবেশ করেই কিন্তু চমকে ওঠেন। বাড়ির গৃহিনী, যিনি ৩ বছর আগেই প্রয়াত হয়েছেন তিনি স্বয়ং বসে আছেন। দরজা দিয়ে ঢুকেই তাঁকে দেখা যাচ্ছে। পরনে গোলাপি রংয়ের বহুমূল্য সিল্কের শাড়ি। খোঁপায় ফুলের মালা। হাল্কা গয়নায় হাসি মুখে বসে আছেন তিনি। এ কি করে সম্ভব! কার্যত ভিরমি খাওয়ার জোগাড় হয় সকলের! তাঁরা সকলেই জানেন ৩ বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় ওই মহিলার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোপ্পাল জেলায়। পেশায় শিল্পপতি শ্রীনিবাস গুপ্তা। অর্থের অভাব নেই। অনেক দিন আগেই স্ত্রী মাধবীর ইচ্ছায় শুরু করেছিলেন জমি কিনে এই নতুন বাড়ি তৈরির কাজ। বাড়ি কেমন করে সেজে উঠবে, কোথায় কোন ঘর হবে, সবই ছিল তাঁর স্ত্রী মাধবীর পরিকল্পনা। মাধবীর স্বপ্নের বাড়ি তৈরি শুরু হয়েছিল। আর ঠিক সেই সময়ই গাড়ি দুর্ঘটনায় অকালে চলে যান মাধবী। স্ত্রী বিয়োগে ভেঙে পড়েন শ্রীনিবাস। তবে স্ত্রীর স্বপ্নের বাড়ি তৈরি বন্ধ করেননি। বরং তাঁর ইচ্ছা মেনেই তৈরি হয় বাড়িটি।

এরমধ্যে আরও একটি কাজ সারেন শ্রীনিবাস। স্ত্রীর স্বপ্নের বাড়িতে তাঁর অনুপস্থিতিতে গৃহপ্রবেশ হবে এটা তিনি মেনে নিতে পারেননি। এটাও মেনে নিতে পারেননি তাঁর স্ত্রী এই বাড়িতে সবসময় বিরাজ করবেননা। তাই তিনি ডেকে পাঠান শ্রীধর মূর্তি নামে বেঙ্গালুরুর এক শিল্পীকে। সেই শিল্পী ওই বাড়িতেই বসে তৈরি করতে থাকেন মাধবীর একটি মূর্তি। বাড়ির স্থপতির পরামর্শেই মূর্তিটি মোম দিয়ে না তৈরি করে সিলিকন দিয়ে তৈরি করা শুরু হয়।

ফাইল : স্ত্রী মাধবীর সঙ্গে শ্রীনিবাস গুপ্তা, ছবি – আইএএনএস

একদিকে বাড়ি তৈরি হতে থাকে। আর সেখানেই তৈরি হতে থাকে শ্রীনিবাসের স্ত্রী মাধবীর স্ট্যাচু। মাধবীকে পূর্ণ রূপ দিতে ওই শিল্পীর ১ বছর সময় লাগে। অবশেষে গৃহপ্রবেশের দিন সেই মূর্তি সকলের সামনে আনা হয়। একটি সোফায় ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাল্কা হাসি নিয়ে বসে আছেন মাধবী। যা দেখে কারও বলার উপায় নেই যে তিনি আসল মাধবী নন, তাঁর স্ট্যাচু।

মূর্তির পাশে বসে শ্রীনিবাস অনেক ছবিও তোলেন। এই স্ট্যাচুকে দীর্ঘদিন একই অবস্থায় রাখতে সেটিকে সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে। মোম হলে কর্ণাটকের গরমে তা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। স্বামীর স্ত্রীর প্রতি এই ভালবাসার খবর এখন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। শ্রীনিবাস জানিয়েছেন ওই বাড়িটিতে ওই মূর্তি সবসময় থাকবে। ওই বাড়ি তাঁর স্ত্রী মাধবীর। তিনিই ওই বাড়ি কর্ত্রী হয়ে থেকে যাবেন চিরদিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026