প্রতীকী ছবি
চাকরির টোপ দিয়ে ধর্ষণ, নতুন কোনও কথা নয়। তবু সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সেই বিশ্বাস করে ঠকার মর্মান্তিক কাহিনি। এবার মুম্বইয়ে। পুলিশ সূত্রের খবর, মুম্বইয়ের পাইধোনি এলাকার একটি বহুতলের নর্দমা থেকে উদ্ধার করা হয় এক তরুণীকে। তিনি গণধর্ষণের শিকার বলে দাবি করেন ওই ২৭ বছরের তরুণী। সেই যন্ত্রণা থেকে বাঁচতে ভোররাতে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু পালাতে গিয়ে বহুতলের বারান্দা থেকে নিচের নর্দমায় পড়ে যান তিনি। গুরুতর জখম তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তরুণীর অভিযোগ, দিন ১০ আগে উত্তরপ্রদেশ থেকে তাঁকে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুম্বই নিয়ে আসে এক পরিচিত ব্যক্তি। মুম্বইয়ে এসে থানের ভিওয়ান্ডি টাউনশিপে ওই ব্যক্তির বাড়িতেই ওঠেন ওই তরুণী। চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ফাঁকা বাড়িতে টানা ৮ দিন ওই ব্যক্তি তাঁকে ধর্ষণ করে। গত বৃহস্পতিবার রাতে তাঁকে পায়ধোনির এই ফ্ল্যাটে নিয়ে আসে ওই ব্যক্তি। সেখানে তখন ১ জন উপস্থিত ছিল। ৩ জনে সেখানে রাতের খাবার খায়। তরুণীর অভিযোগ রাতের খাওয়া শেষ হলে সেখানে ২ জনে মিলে তাঁকে ধর্ষণ করে। এরপর আর সহ্য করতে না পেরে অভিযুক্তেরা ঘুমিয়ে পড়লে রাতের অন্ধকারে তরুণী পালানোর চেষ্টা করেন। তখনই ব্যালকনি থেকে পড়ে যান তিনি। ওই তরুণীর অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…