National

২৬ ফুটের ২ হাজার কেজি ওজনের হাঙর ধরলেন মৎস্যজীবীরা, বিক্রিও হল

লম্বায় ২৬ ফুট। সারা গায়ে সাদা ফুটকি। ওজন ২ হাজার কেজি। এমনই এক দানব হাঙর ধরে আনলেন মৎস্যজীবীরা।

মুম্বই : ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যানা মৎস্যজীবীরা। সে বঙ্গোপসাগর হোক বা আরব সাগর। মুম্বইয়ের কোলাবা এলাকা এই মৎস্যজীবী ও মাছের বাজারের জন্য বিখ্যাত। এখান থেকেই ট্রলার নিয়ে আরব সাগরে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। ফিরে মাছ নিয়ে এসে এখানেই পাইকারি বাজারে বিক্রি করেন। এখান থেকেই একটি ট্রলার বেরিয়ে পড়েছিল মাছের খোঁজে। সমুদ্রতীর থেকে প্রায় ৫০-৬০ কিলোমিটার গভীরে আরব সাগরের ওপর তখন আবহাওয়া খুব একটা সুবিধের নয়। মাছ ধরার জন্য ফেলা জালে আচমকাই একটু অন্যরকম গতিবিধি নজরে পড়ে মৎস্যজীবীদের।

ভাল করে দেখতে গিয়ে তাঁরা দেখেন এক অতি বিশাল চেহারার হোয়েল শার্ক বা তিমি হাঙর জালে জড়িয়েছে। সেটি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে জাল ছিঁড়ে বেরিয়ে আসার। কিন্তু পেরে উঠছে না। সেটিকে যে সমুদ্রেই ছেড়ে দেবেন সে উপায়ও নেই। কারণ জাল তুলে সেটিকে ছাড়া মুশকিল। এদিকে আবহাওয়া খারাপ হচ্ছে। ফলে জালে জড়ানো অবস্থাতেই জলের মধ্যে টানতে টানতে সেটিকে কোলাবার তীরে এনে ফেলেন মৎস্যজীবীরা।

তীরের কাছে এনে ফেলার পর ওই অবস্থায় সেটিকে রেখে সেখানকার মৎস্যজীবীদের সংগঠনের প্রধানকে খবর দেন। তাঁকে হাঙরটির ব্যবস্থা করতে বলে ওই ট্র্লার ফের ফিরে যায় সমুদ্রে মাছ ধরতে। এদিকে মৎস্যজীবীদের সংগঠনের প্রধান দামোদর টান্ডেল সেটিকে ক্রেনে করে তীরে বালির ওপর এনে রাখেন। বহু মানুষ হাজির হন সেখানে। এত বড় হাঙর তাঁরা দেখেননি। ফলে হৈচৈ পড়ে যায়। অনেকেই মাছটির সঙ্গে সেলফি তোলেন।

দামোদর টান্ডেল জানিয়েছেন, লম্বায় ২৬ ফুট, সারা গায়ে সাদা ফুটকি থাকা ২ হাজার কেজি ওজনের মাছটি এক বিক্রেতা কিনেছেন। তিনি সেটি থেকে প্রয়োজনীয় তেল বার করে বাকি অংশ ফেলে দেবেন। মুম্বইয়ের সমুদ্রতটে এর আগে মৃত তিমি এসে পড়েছে। কিন্তু মৎস্যজীবীদের জালে এমন এক অতিকায় হাঙর ধরা পড়ার ঘটনা এর আগে ঘটেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026