National

পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন অমরিন্দর সিং, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

৫ রাজ্যের নির্বাচনে একমাত্র পঞ্জাবেই ঝড় বইয়ে দিয়েছে কংগ্রেস। প্রায় নিশ্চিহ্ন ক্ষমতায় থাকা আকালি-বিজেপি জোট। বিপুল ভোট পেয়ে এককভাবে ক্ষমতায় কংগ্রেস। এদিন পঞ্জাবে সরকার গড়ল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসাবে চণ্ডীগড়ে রাজভবনে শপথবাক্য পাঠ করলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভিপি সিং বাদনৌর।

ভোটের আগে ‌যাঁর নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সামনে আসছিল, সেই প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু হলেন মন্ত্রী। অমরিন্দর মন্ত্রিসভার অন্যান্যদের সঙ্গে এদিন শপথবাক্য পাঠ করেন তিনি। ৭৫ বছরের অমরিন্দর এবার পাটিয়ালা কেন্দ্র থেকে জিতেছেন। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় কংগ্রেসের দখলে এসেছে ৭৭টা আসন। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতারা।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026