National

খেলার মাঠে ঢুকল ৮ ফুট লম্বা প্রাণিটা

খেলার বিশাল মাঠ। সেখানেই আচমকা ঢুকে পড়ল ৮ ফুট লম্বা প্রাণিটা। যা দেখে ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল হৈচৈ।

আগ্রা : হস্টেলের লাগোয়া একটি খেলার মাঠ। এই মাঠেই খেলা করে ছাত্ররা। খেলা করে আশপাশের কিশোরকুল। খেলার মাঠে অনেক সময়ই ছেলেরা খেলায় ব্যস্ত থাকে। কিশোরদের সেই পছন্দের খেলার মাঠে আচমকাই দেখা মেলে একটি আট ফুট লম্বা প্রাণির। প্রথমে তা নজরে না পড়লেও সেটিকে মাঠের ওপর চলে আসতে দেখে আঁতকে ওঠে হস্টেলের ছাত্ররা। বিশাল আকারের একটি সাপ। যার চেহারাতেই হাড় হিম হওয়ার জোগাড় হয় সকলের। ছোটাছুটি শুরু হয়ে যায়। একবার ধরতে পারলে যে রেহাই নেই তা বিলক্ষণ বুঝতে পারছিল সকলে।

খবরটা আগুনের মত ছড়িয়ে পড়ে। সময় নষ্ট না করে ওয়াইল্ডলাইফ এসওএস নামে এনজিও-তে খবর পাঠানো হয়। তারা সেখানে হাজির হতে যে সময়টা নেয় সেই সময়ের মধ্যে যথেষ্ট দূরত্ব থেকে সাপটির ওপর নজর রাখেন সকলে। তবে সন্তর্পণে। এদিকে সাপটিও এক জায়গায় থাকার নয়। সে এগোতে শুরু করে হস্টেলের গেটের দিকে। তাতে আরও আতঙ্ক ছড়ায়। যদি সেটি হস্টেলে ঢুকে পড়ে তাহলে তাকে খুঁজে পাওয়াই মুশকিল হবে। এই চিন্তা যখন পেয়ে বসেছে ঠিক তখনই হাজির হন ওয়াইল্ডলাইফ এসওএস-এর কর্মীরা।

তাঁরা তাঁদের দক্ষতাকে কাজে লাগিয়ে পাইথনটিকে বন্দি করতে সমর্থ হন। খোলা জায়গায় থাকায় সেটিকে ধরতে সুবিধা হয়। পরে সেটিকে একটি বিশেষ গাড়িতে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। পরে সেটিকে প্রকৃতির মাঝে ছেড়ে দেন ওয়াইল্ডলাইফ এসওএস-এর কর্মীরা। ঘটনাটি ঘটেছে আগ্রার খাণ্ডারী এলাকার কেন্দ্রীয় হিন্দি সংস্থানের হস্টেলের মাঠে। ছাত্রদের দাবি, তারা এই মাঠে আগেও অনেক ছোটখাটো সাপ দেখেছে। কিন্তু এমন বিশাল আকারের পাইথন এই প্রথম তারা দেখল।

ওয়াইল্ডলাইফ এসওএস-এর তরফে জানানো হয়েছে পাইথন অতিকায় চেহারার হয়। তবে বিষহীন। কিন্তু এর কামড় ভয়ানক। পাইথনের চেহারাই সকলের হাড় হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। আগ্রার আশপাশে কিছু জঙ্গল রয়েছে। মনে করা হচ্ছে সেখান থেকেই পাইথনটি কোনও কারণে বেরিয়ে চলে আসে এই মাঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026