National

ফের দিনে ৬০ হাজার পার করোনা রোগী, ১৪ লক্ষ পার সুস্থ

আগের দিনই দেশে একদিনে ৬০ হাজার পার করে গিয়েছিল নতুন রোগীর সংখ্যা। যা গত দিনও বজায় রইল।

নয়াদিল্লি : দেশে করোনা রোগীর সংখ্যা প্রতিদিন যেভাবে বেড়ে চলেছে তাতে আমজনতার চিন্তার ভাঁজ পুরু হচ্ছে। এখন দৈনিক ৬০ হাজারের ওপর নতুন রোগীতেই হয়তো দাঁড়িয়ে গেল পরিস্থিতি। কারণ পর পর ২ দিন ৬০ হাজারের ওপরই রইল রোগীর সংখ্যা। দেশে গত একদিনে নতুন করে করোনা রোগী পাওয়া গিয়েছে ৬১ হাজার ৫৩৭ জন। গত দিনের তুলনায় কিছুটা কম। তবে চিন্তার যেটা সেটা হল নমুনা পরীক্ষাও গত দিনের চেয়ে কম হয়েছে। গত দিন যেখানে ৬ লক্ষ ৩৯ হাজার ৪২টি নমুনা পরীক্ষা হয়েছিল সেখানে গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৫ লক্ষ ৯৮ হাজার ৭৭৮টি। তার আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষা বেশ কিছুটা কমেছে।

দেশে দৈনিক রোগীর বৃদ্ধি কিন্তু ক্রমশ চিন্তার কারণ হচ্ছে। এদিকে গত একদিনের সংখ্যার পর বর্তমানে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ২১ লক্ষের দরজায় এক লাফে পৌঁছে গেল। যেদিকে এগোচ্ছে তাতে প্রতি ৩ দিনে ২ লক্ষ ছুঁয়ে ফেলতে পারে দেশে নতুন রোগীর সংখ্যা। দেশে এখন করোনা রোগীর মোট সংখ্যা দাঁড়াল ২১ লক্ষ ৮৮ হাজার ৬১১ জন। যার মধ্যে দেশে এখন অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লক্ষ ১৯ হাজার ৮৮ জন।

দেশে যখন করোনা রোগীর সংখ্যা বাড়ছে তখন বাড়ছে করোনায় মৃত্যুও। গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯৩৩ জন। যা গত দিনের তুলনায় কিছুটা বেশি। এদিনের মৃতের সংখ্যার হাত ধরে এদিন ৪২ হাজার পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। বর্তমানে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৫১৮ জন। মৃতের সংখ্যাও যেভাবে বাড়ছে তা দেশের মানুষের চিন্তা বাড়াচ্ছে। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা এখনও সবচেয়ে খারাপ। মহারাষ্ট্রে গত একদিনে মৃত্যু হয়েছে ৩০০ জনের। তামিলনাড়ুতে গত একদিনে মৃত্যু হয়েছে ১১৯ জনের। অন্ধ্রপ্রদেশে ৮৯ জন প্রাণ হারিয়েছেন। বরং শোচনীয় পরিস্থিতিতে থাকা দিল্লি এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে।

করোনা রোগী ও মৃত্যু যেমন বেড়ে চলেছে তেমনই অন্যদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার। যা দেশবাসীকে কিছুটা হলেও এই পরিস্থিতিতে স্বস্তি দিচ্ছে। গত একদিনে দেশে ৪৮ হাজার ৯০০ জন সুস্থ হয়ে ফিরেছেন। এর ফলে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১৪ লক্ষ পার করেছে। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ২৭ হাজার ৫ জন। যার হাত ধরে দেশে বাড়ছে সুস্থতার হারও। ৬৭ শতাংশের ওপর চলে গেছে দেশে সুস্থতার হার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026