National

অযোধ্যায় শুরু রামার্চা পুজো, সব বাড়ির রং হলুদ

বুধবার রাম মন্দিরের ভূমি পুজো। তার আগে সূচি মেনেই মঙ্গলবার অযোধ্যায় রাম জন্মভূমি চত্বরে হল রামার্চা পুজো।

অযোধ্যা : অযোধ্যা সেজে উঠেছে। প্রায় সব বাড়ির রং হলুদ হয়েছে। রাস্তা মোলায়েম পিচে ঢাকা পড়েছে। সন্ধে সামনেই সরযূর ধারে জ্বলে উঠছে প্রদীপের সারি। ঘরে ঘরেও প্রদীপ জ্বলে উঠছে। গোটা শহরটা উৎসবের আলোয় মাতোয়ারা। তেমনই কড়া করা হয়েছে সুরক্ষা বলয়। এদিকে বুধবার ভূমি পুজোর আয়োজন আচার শুরু হয়েছে সোমবার থেকেই। সোমবার গৌরি গণেশ পুজো দিয়ে শুরু হয়েছে আচারানুষ্ঠান। আগেই পুজোর সূচি জানানো হয়েছিল। সেইমত মঙ্গলবার সকালেই শুরু হয় রামার্চা পুজো। বারাণসী ও অযোধ্যার ১১ জন পুরোহিত মিলে এই পুজো শুরু করেন সকালে। রামার্চা পুজোয় ২টি বিষয় মূল। এক রাম কথা এবং দুই রাম ধুন।

রাম মন্দির চত্বরে যখন রামার্চা পুজো চলছে, তখন অযোধ্যার হনুমানগড়ি মন্দিরে শুরু হয় পতাকা পুজো। হনুমানজির পুজো হিসাবে এই পতাকা পুজো আয়োজিত হয়। মঙ্গলবার অযোধ্যা জুড়ে ছিল এক উৎসবের আবহ। বিভিন্ন মন্দিরে পুজো চলেছে। আরতি হয়েছে। রাস্তায় বহু মানুষকে রামনাম করতে দেখা গেছে। কেউ হনুমান সেজে রাস্তায় নেচেছেন। কেউ তালে তাল দিয়ে নাচ উপভোগ করেছেন। রামের নামে জয়ধ্বনি করেছেন। গোটা অযোধ্যাটাই হলুদ রঙে সেজে উঠেছে। হলুদ বা গেরুয়া রং হিন্দু ধর্মীয় আচারে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই অধিকাংশ অযোধ্যার বাড়িই হলুদে সেজে উঠেছে।

অযোধ্যায় নিরাপত্তা বন্দোবস্তও কঠোর করা হয়েছে। সেইসঙ্গে করোনা আতঙ্ক তো রয়েছেই। তবে মানুষের উচ্ছ্বাস, উৎসাহে ভাটা পড়েনি। অযোধ্যায় বুধবার সকালে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই মঙ্গলবার রাতে পৌঁছে যাচ্ছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত।

তবে রাম জন্মভূমি আন্দোলনে যাঁদের এক সময় পুরোধা হিসাবে ধরা হত সেই লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী বা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং ভূমি পুজোয় অংশ নিচ্ছেন না। তাঁরা এর থেকে দূরেই থাকছেন। মোট ১৭৫ জন অতিথি আমন্ত্রিত থাকছেন ভূমি পুজোয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026