National

মণিপুরেও পদ্ম শাসন, শপথ নিলেন বিরেন সিং

গত মঙ্গলবার একক দল হিসাবে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও আঞ্চলিক দলের কাঁধে ভর করে গোয়ায় সরকার গড়েছে বিজেপি। তার ঠিক পরদিন মণিপুরেও ঠিকই একই ভাবে সরকার গড়ল তারা। ৬০ আসনের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা কারও কপালেই জোটেনি। তবে একক দল হিসাবে ২৮টি আসন নিয়ে এগিয়ে ছিল কংগ্রেসই। বিজেপির ঝুলিতে ছিল ২১টি আসন। সরকার গড়তে ৩১টি আসনের প্রয়োজন। এই অবস্থায় অনেক দড়ি টানাটানির পর মাত্র ৩ জন অন্য দলের বিধায়কের সমর্থন জোগাড়েও অসমর্থ হল কংগ্রেস। বরং বিজেপি অনেকটা পিছিয়ে থেকেও রাজ্যপাল নাজমা হেপতুল্লার কাছে দাবি জানায় তাদের পাশে রয়েছে এনপিপি-র ৪, এনএফপি-র ৪, এলজেপি-র ১ ও অন্যান্য ২ বিধায়কের সমর্থন। ফলে তারাই সরকার গড়ার দাবিদার। বিজেপির দাবি মেনেও নেন রাজ্যপাল।

এদিন মণিপুরের রাজধানী ইম্ফলের রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি নেতৃত্বাধীন জোটের নেতা বিরেন সিং। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী আইবোবি সিং।

News Desk

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

মিথুন রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

কর্কট রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026