National

ফের রেকর্ড বৃদ্ধি, সুস্থতার হারও বাড়ছে

গত একদিনে দেশে রেকর্ড সংখ্যক বৃদ্ধি হল করোনা রোগীর। যদিও সুস্থতার হারও বাড়ছে।

নয়াদিল্লি : গত একদিনে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েছে রেকর্ড সংখ্যক। নতুন করে করোনা পাওয়া গিয়েছে ৫৭ হাজার ১১৮ জনের দেহে। যা আজ পর্যন্ত কখনও হয়নি। প্রতিদিনই বেড়ে চলেছে সংখ্যাটা। আগের দিনকে ছাপিয়ে যাচ্ছে। ফলে চিন্তা বাড়ছে। দেশে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল প্রায় ১৭ লক্ষের দরজায়। সংখ্যাটা এদিন দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার ১০৩ জনে।

করোনা রোগীর সংখ্যা প্রতিদিন যেভাবে বাড়ছে তাতে গ্রাফ এখন উর্ধ্বমুখী। অন্যদিকে করোনায় মৃত্যুও হচ্ছে অনেক। গত একদিনে করোনা প্রাণ কেড়েছে ৭৬৪ জনের। মৃতের সংখ্যা মোটামুটি একই জায়গায় কিছু কমবেশি হয়ে ঘোরাফেরা করছে। কিন্তু নামার নাম নিচ্ছে না। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫১১ জনে। যারমধ্যে মহারাষ্ট্রেই মারা গেছেন ১৪ হাজার ৯৯৪ জন।

দেশে যখন করোনা ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে করোনা রোগীর সংখ্যা। করোনায় মৃতের সংখ্যা। তখন কিন্তু করোনা সারিয়ে সুস্থ হয়েও উঠছেন অনেকে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৫৬৯ জন। যার হাত ধরে দেশে এখন করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১১ লক্ষের কাছে। দেশে এখন করোনামুক্ত মোট মানুষের সংখ্যা ১০ লক্ষ ৯৪ হাজার ৩৭৪ জন। যা এই করোনা পরিস্থিতির মধ্যেও কিছুটা হলেও আশাকে জিইয়ে রাখছে মানুষের মনে।

করোনায় সুস্থতার হারও প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। অন্যদিকে কমছে মৃত্যুর হার। এটাও একটা সদর্থক বার্তাই বহন করছে। তবে যেভাবে দৈনিক করোনা রোগী বেড়ে যাচ্ছে তা কিন্তু চিন্তার ভাঁজ পুরু করছে। কবে এর থেকে মুক্তি? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026