National

আরও ১ মাস বাতিল আন্তর্জাতিক বিমান পরিষেবা

আরও ১ মাসের জন্য আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখল কেন্দ্র। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

নয়াদিল্লি : আন্তর্জাতিক বিমান ওঠানামা কবে সচল হবে? এ প্রশ্ন অনেকেরই। আনলক ৩ পর্ব শুরু হচ্ছে ১ অগাস্ট থেকে। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবায় আপাতত সচল থাকবে বন্দে ভারত পরিষেবা। বাকিটা সময়ের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার কিন্তু কেন্দ্র পরিস্কার করে দিল আগামী ১ মাস বন্ধই থাকছে ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবা। ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে এই পরিষেবা।

৩১ অগাস্ট পর্যন্ত না ভারত থেকে কোনও বিমান বিদেশে যাবে, না কোনও বিদেশি বিমান ভারতে নামবে। এটা স্পষ্ট করে দিল কেন্দ্র। তবে কার্গো বিমানে কোনও বিধিনিষেধ থাকছে না। যাত্রী পরিবহণ বন্ধ থাকলেও এরফলে মালপত্র আদান প্রদান অন্য দেশের সঙ্গে বন্ধ থাকছে না অগাস্টে। তা চালুই থাকছে। এছাড়া বিশেষ ক্ষেত্রেও ছাড় মিলবে। তবে তা অনুমতি সাপেক্ষ।

গত ২৫ মার্চ থেকে দেশে লকডাউউন ঘোষণা হয়। সেদিন থেকেই দেশে যাবতীয় আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় দেশের মধ্যেও বিমান ওঠানামা। তবে দেশের মধ্যে বিমান ওঠানামা অনেকটাই এখন স্বাভাবিক। গত ২৫ মে থেকে তা ক্রমশ স্বাভাবিক করার পদক্ষেপ শুরু হয়। যা এখন আরও অনেকটাই সচল অবস্থায় পৌঁছে গেছে। যদিও সবই হচ্ছে করোনা বিধি মেনে।

এরমধ্যেই অবশ্য কলকাতা থেকে দেশের ৬টি শহরে বিমান পরিষেবা বন্ধ করে রাজ্যসরকার। যা প্রথমে ৩১ জুলাই পর্যন্ত করা হলেও ফের সেই সময়সীমা বর্ধিত করা হয়েছে। এখন দেশের ৬টি শহর মুম্বই, পুনে, নাগপুর, দিল্লি, চেন্নাই ও আমেদাবাদ থেকে কোনও যাত্রীবাহী বিমান কলকাতায় ওঠানামা মানা। সেই সময়সীমা ১৫ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিয়েছে রাজ্যসরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026