National

ফের রেকর্ড, একদিনে দেশে করোনার শিকার ৫৫ হাজারের ওপর

নতুন রেকর্ড তৈরি হল। সংক্রমণে ভারত ফের নতুন উচ্চতায়। একদিনে সংক্রমিত ৫৫ হাজারের ওপর।

নয়াদিল্লি : মাত্র একদিন হয়েছে দেশে একদিনে করোনা সংক্রমণ ৫০ হাজারের গণ্ডি পার করেছে। এক লাফে পৌঁছেছিল ৫২ হাজারের ওপর। এবার তা আবার লাফ দিল। তাও পরের দিনই। দেশে গত একদিনে সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ৭৮ জন। ৫৫ হাজারের ওপর সংক্রমণ অবশ্যই উদ্বেগ বাড়াচ্ছে। নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সংক্রমণ। দেশে এখন মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৬ লক্ষ ৩৮ হাজার ৮৭০ জন। যার মধ্যে অ্যাকটিভ রোগী ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮ জন।

দেশে যখন লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা তখন মৃত্যুও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত একদিনে ৭৭৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। যার ফলে দেশে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ৭৪৭ জন। শুধু মহারাষ্ট্রেই গত একদিনে মৃত্যু হয়েছে ২৬৬ জনের। এছাড়া দিল্লিতেও প্রায় ১০০ ছুঁইছুঁই ছিল গত একদিনে করোনায় মৃত্যু। দেশে করোনায় মৃত্যুও কিন্তু ক্রমশ লাফ দিচ্ছে।

সংক্রমণ ও মৃত্যুর পাশাপাশি দেশজুড়ে বহু মানুষ করোনা সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাঁদের সংখ্যাটাও কম নয়। গত একদিনে দেশে করোনা সারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ হাজার ২২৩ জন। যার হাত ধরে দেশে মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৫ জন। দেশে করোনামুক্ত মানুষের শতাংশের হিসাব দাঁড়িয়েছে ৬৪ শতাংশের ওপর। তবে চিন্তা বাড়াচ্ছে ক্রমশ বাড়তে থাকা সংক্রমণ।

যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আনলক ৩ পর্যায় নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দেশের যখন এমন পরিস্থিতি তখন আদৌ কী এখন আরও ছাড়ের প্রয়োজন ছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনলক ৩ পর্যায়ে আরও ছাড়ের ঘোষণা করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026