National

ভূমি পুজোর আগে অযোধ্যায় পুরোহিতের করোনা, আক্রান্ত ১৬ পুলিশকর্মীও

অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের পুরোহিতের করোনা পজিটিভ এল। তিনি নিজেই সেকথা জানিয়েছেন।

অযোধ্যা : অযোধ্যায় এখন সাজসাজ রব। চুটিয়ে চলছে ভূমি পুজোর প্রস্তুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওইদিন উপস্থিত থাকছেন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনে। তার ঠিক আগেই এল করোনার সংক্রমণের খবর। অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিতের সহকারী পুরোহিত আচার্য প্রদীপ দাস করোনা আক্রান্ত। তিনি নিজেই নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

গত শনিবারই অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভূমি পুজোর প্রস্তুতি দেখতে হাজির হন তিনি। সেখানে তোলা ভিডিও ও ছবি আরও উদ্বেগ বাড়িয়েছে। কারণ ছবিতে দেখা গেছে করোনা আক্রান্ত পুরোহিত দাঁড়িয়েছিলেন ঠিক যোগী আদিত্যনাথের পাশেই। আবার মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসকেও দেখা গেছে ওই করোনা আক্রান্ত পুরোহিতের পাশে দাঁড়িয়ে থাকতে।

উদ্বেগ আরও বাড়িয়েছে অযোধ্যায় সুরক্ষায় নিযুক্ত ১৬ জন পুলিশকর্মীর দেহে করোনা সংক্রমণ। ১৬ জন পুলিশকর্মী করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। তবে এজন্য ভূমি পুজোর দিনক্ষণে কোনও প্রভাব পড়ছে না। তা সঠিক দিনে সঠিক সময়েই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ছাড়াও ভূমি পুজোয় ২০০ জন অতিথির অংশ নেওয়ার কথা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026