National

দেশে একদিনে রেকর্ড সংক্রমণ, পার করল ৫০ হাজারি গণ্ডি

মাত্র ১ দিনে দেশে রেকর্ড সংক্রমণ দেখলেন দেশবাসী। গত একদিনে দেশে রেকর্ড সংক্রমণ হয়েছে।

নয়াদিল্লি : দেশে এই প্রথম একদিনে করোনা সংক্রমণ পার করল ৫০ হাজারের গণ্ডি। গত একদিনে দেশে সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ১২৩ জন। যা রেকর্ড। ফলে দেশে সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২ জনে। একদিনে এমন রেকর্ড সংক্রমণ কিন্তু দেশে করোনা সংক্রমণের বাস্তব চিত্রকে আরও ভয়ংকর করে তুলল।

দেশে যখন সংক্রমণ লাফিয়ে রেকর্ড গড়ল তখন গত একদিনে দেশে করোনায় মৃত্যুও হল ৭৭৫ জনের। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা লাফিয়ে পৌঁছে গেল ৩৫ হাজারের দরজায়। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৯৬৮ জন। এদিকে সংক্রমিতের হিসাবে গুজরাট, তেলেঙ্গানাকে পিছনে ফেলে ৭ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ।

দেশে যখন সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন অনেকে সুস্থও হয়ে উঠছেন। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩২ হাজার ৫৫৩ জন। এদিন সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যার হাত ধরে দেশে করোনামুক্ত মানুষের সংখ্যা ১০ লক্ষ পার করল। দেশে এখন মোট করোনামুক্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১০ লক্ষ ২০ হাজার ৫৮২ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026