National

আওয়াজ শুনে নর্দমায় উঁকি মারতেই ছ্যাঁত করে উঠল বুক

হাসপাতালের ধার থেকে উদ্ধার হল একটি ৮ ফুটের পাইথন। গুটিসুটি হয়ে নর্দমায় লুকিয়ে ছিল সেটি।

আগ্রা : নর্দমার জল ছেটানোর শব্দ আসছিল। নর্দমায় কোনও জন্তু পড়ে গেলে সে নর্দমা থেকে ওঠার জন্য ছটফট করলে এমন শব্দ হতেই পারে। স্থানীয় লোকজন নর্দমার ধারে যান। কিন্তু যা দেখেন তাতে তাঁদের ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়। এক বিশাল পাইথন নর্দমার মধ্যে। স্থানীয় একজন জানিয়েছেন আওয়াজ শুনে নর্দমায় উঁকি মারতেই ছ্যাঁত করে উঠল বুকটা। দ্রুত একটি এনজিও-কে খবর দেওয়া হয়।

ওয়াইল্ডলাইফ এসওএস নামে ওই এনজিওর কর্মীরা এসে সাপটিকে নর্দমা থেকে উদ্ধার করেন। তবে অতি সন্তর্পণে। যাতে সে বেরিয়ে যেতে না পারে। কারণ ৮ ফুটের একটি পাইথন যে কোনও ধরনের ভয়ংকর ঘটনা ঘটাতে পারত। পাইথনটি উদ্ধারের পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন বিশেষজ্ঞেরা। তারপর পাইথনটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে আগ্রার একটি হাসপাতালের একদম ধারে। এর পাশ দিয়েই বয়ে গেছে যমুনা নদী। আর যমুনা নদীর ধার বরাবর রয়েছে ঘন জঙ্গল। সেই জঙ্গল থেকেই পাইথনটি শহরে ঢোকে বলে মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026