ফাইল : অযোধ্যায় রামলালার অস্থায়ী মন্দির, ছবি - আইএএনএস
অযোধ্যা : অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় সাজছে গোটা অযোধ্যা। দীপোৎসব হবে ৩ দিন ধরে। গোটা অযোধ্যা সেজে উঠবে প্রদীপের আলোয়। ভূমি পুজোতেও আড়ম্বরের কোনও খামতি থাকছে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টির দিকে প্রখর নজর রাখছেন। এত আয়োজন যাঁকে কেন্দ্র করে সেই ভগবান রামও ওইদিন সেজে উঠবেন একদম অনন্য সাজে। আর সেই সাজের জন্য ডাক পড়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভগবান রামের পোশাক বানিয়ে আসা দর্জি ভগবত প্রসাদের।
৫ অগাস্ট ভূমি পুজোর দিন ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং হনুমানজিকে সাজানো হবে রাজবেশে। নবরত্ন সাজে। পোশাক হবে ভেলভেটের। যার ওপর থাকবে বিশেষ সুতোর কাজ। আর তার ওপর খচিত থাকবে নানা মণিমুক্তো। জামার রং হবে সবুজ। সবুজের ওপর লাল ও হলুদ বর্ডার দেওয়া থাকবে পোশাকে। বহুমূল্য পোশাকে সেজে উঠবেন ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং হনুমানজি।
ভগবত প্রসাদ জানিয়েছেন তাঁর জন্মের অনেক আগে থেকেই তাঁর পরিবার ভগবান রামের পোশাক তৈরি করে। ভগবান রাম কবে কোন রঙের পোশাক পরবেন তাও কিন্তু স্থির রয়েছে। সোমবার রামের পরনে থাকে সাদা পোশাক। মঙ্গলবার থাকে লাল। বুধবার সবুজ। হলুদ বৃহস্পতিবার। শুক্রবার পোশাকের রং হয় ক্রিম। শনিবার হয় নীল পোশাক। আর রবিবার পোশাকের রং হয় গোলাপি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…