National

‘ভূমি পুজো’-র দিন নবরত্ন সাজে সাজবেন রাম-লক্ষ্মণ

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পুজো-র দিন নবরত্ন সাজে সেজে উঠবেন রাম-লক্ষ্মণ।

অযোধ্যা : আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। সেজন্য অযোধ্যা জুড়ে ইতিমধ্যেই সাজসাজ রব। ৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকছেন অযোধ্যায়। ভূমি পুজো-র পর ভিত্তিপ্রস্তর স্থাপন তাঁর হাত দিয়েই হবে। ৪০ কেজি রুপোর ইট ভিত্তিপ্রস্তর হিসাবে স্থাপন করা হবে। তারপর শুরু হবে রাম মন্দির তৈরির কাজ। যা শেষ হতে ৩ থেকে সাড়ে ৩ বছর সময় লাগবে বলে জানিয়েছেন এর স্থপতিরা। ওইদিন ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং হনুমানজিকে সাজানো হবে একদম অন্য সাজে।

৫ অগাস্ট ভূমি পুজোর দিন ভগবান রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং হনুমানজিকে সাজানো হবে রাজবেশে। নবরত্ন সাজে। পোশাক হবে ভেলভেটের। যার ওপর থাকবে বিশেষ সুতোর কাজ। আর তার ওপর খচিত থাকবে নানা মণিমুক্তো। জামার রং হবে সবুজ। সবুজের ওপর লাল ও হলুদ বর্ডার দেওয়া থাকবে পোশাকে। পোশাক হচ্ছে অত্যন্ত দামি।

আগামী ৫ অগাস্ট রাম মন্দিরের ‘ভূমি পুজো’। ৩ অগাস্ট থেকেই শুরু হয়ে যাবে ভূমি পুজোর আগে বৈদিক আচার। ৩ অগাস্ট হবে ‘গৌরি গণেশ পুজো’। ৪ অগাস্ট হবে ‘রামার্চা’। ৫ অগাস্ট হবে ‘রামনাম’। সবটাই হবে অখণ্ড। পুরো ভূমি পুজোই লাইভ টেলিকাস্ট করা হবে। যাতে ভক্তরা তাঁদের বাড়িতে বসেই পুজো দেখতে পারেন। করোনার জন্য জনসমাগমে লাগাম থাকছে। ৫০ জনের বেশি ভূমি পুজোয় অংশ নিতে পারছেন না। মানুষের উপস্থিতিতে লাগাম থাকলেও আড়ম্বরে খামতি থাকছে না অযোধ্যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026